Monday, June 29, 2026
HomeBig newsভোট শুরু বাংলাদেশে, দেখুন সরাসরি
Bangladesh Election 2026

ভোট শুরু বাংলাদেশে, দেখুন সরাসরি

শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দেড় বছর পর এই নির্বাচন হচ্ছে

ওয়েবডেস্ক-  কড়া নিরাপত্তায় (Tight Security) শুরু বাংলাদেশের ভোটগ্রহণ (Bangladesh Election 2026) । স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৭ টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (Thirteenth National Assembly Election) ও গণভোটের ভোট নেওয়া শুরু হয়েছে। ২০২৪ সালের পাঁচ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের দেড় বছর পর আজ ভোটগ্রহণ। ভোটকেন্দ্রের ভোটারদের লম্বা লাইন। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ নির্বাচন হচ্ছে।

শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত আছে। সকাল থেকেই ভোটারেরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে। ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তায় রয়েছে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লক্ষের বেশি ভোটার ভোট দিতে পারবেন। এই নির্বাচনে অংশগ্রহণকারী দল ৫০ (নির্বাচন কমিশনে নিবন্ধিত)। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

আরও পড়ুন-  বৃহস্পতিবার বাংলাদেশে ভোট! তার আগে কী অবস্থা? নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? দেখুন

এবারের নির্বাচন দ্বিমুখী। একদিকে বিএনপি-র জোট (Alliance of BNP)  আর অন্যদিকে জামায়াতের জোট (Jamaat Alliance) । শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দেড় বছর পর এই নির্বাচন হচ্ছে। এ বছরের বাংলাশের অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০ শতাংস ভোট কেন্দ্র সিসি ক্যামেরার মুড়ে রাখা হয়েছে। বডিক্যাম পরে মোতায়েন থাকছেন পুলিশকর্মীরাও।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO