ওয়েব ডেস্ক : এক সময় একে অপরের চক্ষুশীল ছিলেন। এক প্রকার মুখ দেখাদেখি বন্ধ ছিল তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। সংসদ অধিবেশনের মাঝেও পরস্পর বিরোধীতা প্রকাশ্যে এসেছিল। সেই জল গড়িয়েছিল বহু দূর। তৃণমূলের (TMC) দুই নেতার মধ্যে বিরোধীতা এমন এক জায়গায় পৌঁছেছিল যে, এক সময় মহুয়ার বিরোধীতা করে দলের চিফ হুইপের পদ ছেড়েছিলেন কল্যাণ। এক সময় দুই সাংসদের বিরোধ থামাতে আসরে নামতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই তিক্ততা এখন অতীত। এবার এক অনুষ্ঠানে শাসক দলের দুই হেভিওয়েট সাংসদকে একে অপরের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেল।
রবিবার এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন কল্যাণ ও মহুয়া। সেখানে দু’জনকে একে অপরের সঙ্গে হেসে কথা বলতে দেখা গেল। শুধু তাই নয়, এক সঙ্গে ছবি তুললেন তাঁরা। আর সেই ছবি শ্রীরামপুরের (Serampore) সাংসদ নিজের সমাজমাধ্যমে পোস্টও করেন। নির্বাচনের ঠিক আগে এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরও খবর : হাসিমুখে কথা কল্যাণ-মহুয়ার! অতীত ভুলিয়ে সখ্য গড়ে তুললেন দুই সাংসদ
রবিবার ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের মেয়ের বিয়ে। সেই অনুষ্ঠানে নবদম্পত্তিকে আশির্বাদ করতে গিয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্ররাও। তবে সেখানে নজড় কাড়ল কল্যাণ ও মহুয়ার হাসি মুখে কথা বিনিময়। সঙ্গে একে অপরের সঙ্গেও ছবিও তোলেন তাঁরা।
এই বিষয়টি নির্বাচনের আগে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একসময় ‘নারীবিদ্বেষী, হতাশগ্রস্ত’ বলতেও পিছপা হননি কৃষ্ণনগরের (Krishnanagar) সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা মহুয়াকে ‘মুখ দেখলে দিন খারাপ যায়’ বলে কটাক্ষ করেছিলেন শ্রীরামপুরের সাংসদ। ফলে বেশ কিছু সময় ধরে দুই নেতার মধ্যে সম্পর্ক একেবারে তিক্ততায় গিয়ে পৌঁছেছিল। তবে সে সব অতীত ভুলে, তিক্ততা সরিয়ে, এবার একে অপরের সঙ্গে সখ্য গড়ে তুললেন তৃণমূলের দুই সাংসদ।
দেখুন অন্য খবর :







