Sunday, March 8, 2026
HomeScrollদিল্লিতে ইশান ঝড়! নামিবিয়াকে ২১০ রানের টার্গেট ভারতের
India vs Namibia Match

দিল্লিতে ইশান ঝড়! নামিবিয়াকে ২১০ রানের টার্গেট ভারতের

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রথম ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় (India) ব্যাটিং। অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়া ওই ম্যাচে কেউ রান পাননি। কিন্তু, ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে ম্যাচে ঝড় তুললেন ইশান কিষাণরা (Ishan Kishan)। ৭.১ ওভারেই স্কোর বোর্ডে ১০০ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু ইশানের আউট হওয়ার পরেই রানের গতি কিছুটা কমে এসেছিল। তবে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ব্যাটিংয়ে নামতেই রানে আবার গতি আসে। যার ফলে শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৯ রান তুলল টিম ইন্ডিয়া (Team India)। ফলে ম্যাচ জিততে হলে নামিবিয়াকে করতে হবে ২১০ রান।

বৃহস্পতিবার ভারত বনাম নামিবিয়ার (Namibia) ম্যাচ হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামতে হয় ভারতকে। এদিন দলে কিছু পরিবর্তন দেখা যায়। অসুস্থ হওয়ার কারণে অভিষেক শর্মার জায়গায় এদিন সুযোগ পান সঞ্জু স্যামসন। পাশাপাশি মহম্মদ সিরাজের জায়গায় দলে ফেরেন জসপ্রীত বুমরা। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফর্মে ছিলেন না সঞ্জু স্যামসন। তাঁকে নিয়ে জোর সমালোচনা হয়েছিল। কিন্তু এদিন ফের সুযোগ পেয়েও, সমালোচকদের জবাব দিতে ফের ব্যর্থ হলেন তিনি। ৮ বলে ২২ রানের ইনিংস খেলে প্যাবিলিয়নের রাস্তা ধরতে হয় তাঁকে।

আরও খবর : ভারত ছেড়ে কেন নামিবিয়ার জার্সি স্পনসর করল ফ্লিপকার্ট? কারণটা জানলে অবাক হবেন

তবে প্রথম ম্যাচে তেমন রান না পেলেও, এদিন রাজধানীতে ঝড় তোলেন ইশান কিষাণ (Ishan Kishan)। ২০ বলে অর্ধশতরান করলেন তিনি। এমনকি একটা ওভারে ৪টি ছয় ও একটি চারও মারেন তিনি। শেষ পর্যন্ত ২৪ বলে ৬১ রান করে আউট হন তিনি। মারেন মোট পঁচটি ৬ ও ছয়টি ৪। অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু এদিন নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে মাত্র ১২ রান করলেন তিনি। এদিন ভালো শুরু করলেও, মাত্র ২৫ রান করে আউট হন তিলক বর্মাও।

ভারতের চার উইকেট চারানোর পর দলের হাল ধরেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। তবে ১৯ নম্বর ওভারেই পর পর তিন উইকেট হারায় ভারত। নামিবিয়ার অধিনায় গেরহার্ডের ওভারে ক্যাচ আউট হন হার্দিক (৫২)। তার পরের বলে রান আউট হন শিবম দুবে (২৩)। তার একবল পরেই আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন অক্ষর প্যাটেলও (০)। স্কোর বোর্ডে আরও হয়তো অনেক রান উঠতে পারতো। কিন্তু ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হন রিঙ্কু সিংও। তিনি মাত্র ১ রান করে আউট হন। শেষে ২ রান করে রান আউট হন অর্শদীপ সিংও। ফলে শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ২০৯ রান তোলে ভারত। এদিন নামিবিয়ার হয়ে ভালো পারফর্ম করেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তিনি চার উইকেট নিয়েছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO