Sunday, July 26, 2026
HomeScrollমানহানি মামলায় আর্থিক ধাক্কা খেলেন ধোনি!
Mahendra Singh Dhoni

মানহানি মামলায় আর্থিক ধাক্কা খেলেন ধোনি!

এই অর্থ প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে জমা করতে নির্দেশ আদালতের!

ওয়েব ডেস্ক : মানহানির (Defamation case) একটি পুরনো মামলায় আইনি ধাক্কা খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Shoni)। ২০১৩ সালের আইপিএলে (IPL) বিতর্কের জেরে চলা ওই মানহানি মামলায় তাঁকে ১০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। আদালতের নির্দেশ অনুযায়ী, এক মাসের মধ্যে এই অর্থ প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে জমা করতে হবে।

ঘটনার সূত্রপাত, ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ম্যাচ গড়াপেটার অভিযোগকে কেন্দ্র করে। সেই সময় তদন্তে ছিলেন আইপিএস অফিসার জি সম্পথ কুমার। তাঁর প্রাথমিক তদন্তের ভিত্তিতেই দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে সাময়িক নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। পরে সম্পথ অভিযোগ করেন, তিনি যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিলেন, তার পূর্ণাঙ্গ অংশ প্রকাশ করা হয়নি। তিনি দাবি করেছেন, রিপোর্ট পুর প্রকাশ হলেই জানা যেত, আইপিএলের ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন ধোনিও।

আরও খবর : কেমন আছেন অভিষেক শর্মা? নিজেই জানালেন তারকা ব্যাটার

এই মন্তব্যের জেরেই ২০১৪ সালে আইনি পদক্ষেপ নেন ধোনি (Dhoni)। তিনি অভিযোগ করেন, সম্পথের বক্তব্য আদালত অবমাননার শামিল। সম্পথ যাতে তাঁর বিরুদ্ধে এমন মন্তব্য করা থেকে বিরত থাকে, তার আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি মানহানির ১০০ কোটি টাকা দাবিও করেন মাহি। পরে দোষী সাব্যস্ত হন সম্পথ। কিন্তু তাঁর সাজা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট।

তবে মাদ্রাজ হাইকোর্ট স্পষ্ট করেছে, এটি কোনও জরিমানা বা শাস্তিমূলক পদক্ষেপ নয়। ওই মামলায় প্রমাণ হিসেবে জমা দেওয়া কিছু সিডির বয়ান আদালতে ব্যবহারযোগ্য করতে অনুবাদক ও টাইপিস্ট নিয়োগের প্রয়োজন রয়েছে। সেই প্রশাসনিক খরচ বহনের দায়িত্বই ধোনির উপর দেওয়া হয়েছে। আইপিএল মরশুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ধোনি। তার মাঝেই আদালতের আর্থিক ধাক্কা খেলেন মাহি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99