HomeScrollপঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তি বাবদ রাজ্যকে ৬৮১ কোটি টাকা দিল কেন্দ্র
15th Finance Commission

পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তি বাবদ রাজ্যকে ৬৮১ কোটি টাকা দিল কেন্দ্র

এর আগে গত অক্টোবরে প্রথম কিস্তির টাকা রাজ্যকে হস্তান্তর করেছিল কেন্দ্র

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নে (Rural Development) কেন্দ্রের বড় আর্থিক বরাদ্দ দিল কেন্দ্র (Central Government)। পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) আওতায় দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে রাজ্য (West Bengal State Government) পেল প্রায় ৬৮১ কোটি টাকা। কেন্দ্রের তরফে এই অর্থ বরাদ্দের বিষয়ে রাজ্যের অর্থ দফতরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সরকারি সূত্রের খবর, এই তহবিল মূলত গ্রামোন্নয়ন ও স্থানীয় পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে এলাকাভিত্তিক উন্নয়নমূলক প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে। গ্রামীণ পরিকাঠামো মজবুত করা, জনসেবামূলক সুবিধা বাড়ানো এবং স্থানীয় প্রয়োজন মেটানোই এই বরাদ্দের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: দেশজুড়ে শিল্প ধর্মঘট, বাংলার কোন জেলায় কেমন প্রভাব?

এর আগে, পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে প্রথম কিস্তি হিসেবে পশ্চিমবঙ্গকে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা দিয়েছিল কেন্দ্র সরকার। ২০২৫ সালের ৬ অক্টোবর ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’ খাতে ওই অর্থ রাজ্যের হাতে তুলে দেওয়া হয়। সেই তহবিলও পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট ছিল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News