Sunday, May 17, 2026
HomeScrollজয় নিশ্চিত! বাংলাদেশের সংবাদপত্রে ছেয়ে গেলেন তারেক রহমান
Bangladesh Election result

জয় নিশ্চিত! বাংলাদেশের সংবাদপত্রে ছেয়ে গেলেন তারেক রহমান

হেড লাইনে জায়গা করে নিল বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান!

ওয়েব ডেস্ক : বাংলাদেশের সাধারণ নির্বাচনের (Bangladesh Election) গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ক্ষমতার পালাবদলের ছবি। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, বিএনপি (BNP) একক সংখ্যাগরিষ্ঠতার দিকে দ্রুত এগোচ্ছে। তা বৃহস্পতিবার রাত থেকে পরিস্কার হতে শুরু করেছিল। শুক্রবার তা আরও স্পষ্ট হয়ে উঠল। সেই কারণে এদিন বাংলাদেশের বিভিন্ন শীর্ষ সংবাদপত্রের (Bangladesh News Papers) হেড লাইনে জায়গা করে নিল বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) ।

বুধবার নির্বাচনের দিন সকাল থেকেই বাংলাদেশের নানা প্রান্তে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। আর তার পর রাত থেকে শুরু হয়েছিল ভোট গণনার প্রক্রিয়া। গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী, বিএনপি (BNP) ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৯ ও আর অন্যান্য দল ও স্বতন্ত্রদের দখলে রয়েছে সাতটি আসন। ফলে পরিস্কার যে সরকার গঠন করছে বিএনপি।

আরও খবর: গণনায় স্পষ্ট বাংলাদেশে সরকার গড়ছে BNP! খালেদা পুত্রকে শুভেচ্ছা বার্তা মোদির

বিএনপি ক্ষমতায় আসছে, আভাস পেতেই শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের (Tarique Rahman) ছবি ও তাঁর দলের সম্ভাব্য সরকার গঠনের খবর প্রায় সব কাগজের প্রথম পাতায় গুরুত্ব পেয়েছে। কোনও কাগজের প্রথমপাতার হেডলাইনে লেখা রয়েছে, “প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান”, আবার কোথাও লেখা, “বড় জয়ের দিকে এগিয়ে বিএনপি” আবার কোথাও লেখা, “মাইলফলক অর্জনের দিকে এগিয়ে বিএনপি”।

বাংলাদেশের জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে এবার ভোট হয়েছে ২৯৯টিতে। শেরপুর-৩ কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সেই হিসেবে বর্তমান প্রবণতা বলছে, প্রয়াত নেত্রী খালেদা জিয়া-র পুত্র তারেক রহমানের দল এককভাবেই সরকার গড়তে চলেছে। যদিও চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি, তবু রাজনৈতিক মহলে প্রায় নিশ্চিত ধরেই নেওয়া হচ্ছে বিএনপির সরকার গঠন করছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto