Sunday, April 12, 2026
HomeBig newsমুকুল রায়ের প্রয়াণে বেদনাহত মমতা কী লিখলেন?
Mamata Banerjee

মুকুল রায়ের প্রয়াণে বেদনাহত মমতা কী লিখলেন?

'তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল', লিখলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘদিনের সহযোদ্ধা ও ভ্রাতৃসম রাজবীতিবিদ ছিলেন মুকুল রায় (Mukul Roy)। কিন্তু, রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। আর প্রবীণ রাজনীতিকের প্রয়াণে বেদনাহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে দীর্ঘ লড়াইয়ের স্মৃতিচারণা করলেন তিনি। পাশাপশি মুকুল পুত্রের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের (Mukul Roy) সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।”

আরও খবর : মুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

সঙ্গে লিখেছেন, “প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। এই অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। শুভ্রাংশুকে বলব, মন শক্ত করো: এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি।”

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল রায়। নিউটাউনের এখ বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। মুকুল রায়ের মৃত্যুর খবর জানার পরেই হাসপাতালের সামনে এসে ভিড় করেন তাঁর অনুগামীরা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto