Tuesday, February 24, 2026
HomeScroll‘রাহুল সরে দাঁড়ান, মমতাই ইন্ডিয়া জোটের নেত্রী’, মণির মন্তব্যে তোলপাড় কংগ্রেস
INDIA Alliance

‘রাহুল সরে দাঁড়ান, মমতাই ইন্ডিয়া জোটের নেত্রী’, মণির মন্তব্যে তোলপাড় কংগ্রেস

এক সাক্ষাৎকারে মনি শঙ্কর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই ইন্ডিয়া জোটের নেত্রী

নয়াদিল্লি: ইন্ডিয়া (INDIA) জোটের নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা উসকে দিলেন কংগ্রেসের (Congress) প্রবীণ নেতা মণি শঙ্কর আইয়ার (Mani Shankar Iyer)। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না।” একইসঙ্গে রাহুল গান্ধীর (Rahul Gandhi) উদ্দেশে তাঁর পরামর্শ, চালকের আসন ছেড়ে ছোট দলগুলির কোনও নেতার হাতে নেতৃত্ব তুলে দেওয়া উচিত— তা স্ট্যালিন, মমতা, অখিলেশ বা তেজস্বী যিনিই হোন।

আইয়ারের কথায়, “রাহুল গান্ধীর পদ আঁকড়ে না থেকে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের মুখ।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অতীতে আইয়ারকে সাসপেন্ড করা হয়েছিল। তারপর থেকেই তিনি বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের প্রশংসা করে আসছেন।

আরও পড়ুন: প্রথম বিশ্বযুদ্ধের ঋণ এখনও শোধ হয়নি! ১০৯ বছর পর ব্রিটেনের কাছে সুদে-আসলে টাকা দাবি ভোপালের পরিবারের

তবে কংগ্রেসের অন্দরে আইয়ারের মন্তব্যকে ভাল চোখে দেখা হয়নি।  কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরেই মণিশঙ্কর আইয়ার দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। বাংলা থেকে পাঁচটি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। তাঁর এই মন্তব্যের পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, প্রশ্ন উঠছে।” তিনি আরও কড়া সুরে বলেন, “পর্দার আড়ালে বিজেপির সুবিধা করে দেওয়া শক্তির বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়ছে।”

অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “আমাদের একটাই লক্ষ্য, বিজেপিকে হারানো। গোটা দেশ দেখছে বিজেপির বিরুদ্ধে কে লড়ছে।” ফলে আইয়ারের মন্তব্যে বিরোধী জোটের অন্দরে যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker