Sunday, July 12, 2026
HomeScrollরনজি ফাইনালে জিদানের স্মৃতি! বিপক্ষকে 'হেডবাট' জম্মু-কাশ্মীর অধিনায়কের
Ranji Final 2026

রনজি ফাইনালে জিদানের স্মৃতি! বিপক্ষকে ‘হেডবাট’ জম্মু-কাশ্মীর অধিনায়কের

ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে

ওয়েব ডেস্ক : বহু বছর আগে ‘হেডবাট’-এর ঘটনা ঘটিয়েছিলেন তারকা ফুটবলার জিদান। এবার তেমনই ঘটনা ঘটে গেল রনজি ফাইনালে (Ranji Final)। সেখানে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অধিনায়ক ম্যাচের মধ্যেই মেজাজ হারান। তার পর কর্নাটকের (Karnataka) এক ফিল্ডারকে মাথা দিয়ে ঠেলে দেন। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে।

রনজি ফাইনালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ১০১ তম ওভারে এই ঘটনা ঘটে। অধিনায়ক পরশকে মেজাজ হারাতে দেখা যায়। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা কেভি অনীশের সঙ্গে তর্কে জড়ান জম্মু ও কাশ্মীরের অধিনায়ক। এর পরেই হেলমেট পড়া অবস্থাতেই পরশ অনীশকে গুঁতো মেরে বসেন।

আরও খবর : হারের পরেও ভারতের উপর আস্থা ক্লার্কের! কী বললেন?

ভিডিয়োতে দেখা গিয়েছে, পরিস্থিতি সামলাতে সেখানে চলে আসেন ময়ঙ্ক আহরওয়াল। সঙ্গে সঙ্গে চলে আসেন দুই আম্পায়ারও। জানা গিয়েছে, শেষে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চেয়ে নেন জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) অধিনায়ক। কিন্তু এমন ঘটনায় ক্ষুব্ধ হন কর্নাটকের ক্রিকেটাররা। অবশ্য পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আর এই ঘটনার সঙ্গে ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের (Zinedine Zidane) ঘটনার সঙ্গে মিল পেয়েছেন নেটিজেনরা। কারণ সেই সময় ইটালিয়ান ফুটবলার মার্কো মাতেরাজ্জিকে ‘হেটবাট’ করেছিলেন জিদান।

এর পরে ম্যাচের মধ্যে রান নিতে গিয়ে কানহাইয়ার সঙ্গে কর্নাটক পেসার বৈশক বিজয়কুমারের ধাক্কা লাগে। তার পরে দুই ক্রিকেটার তর্কে জড়িয়ে পড়েছিলেন। অবশ্য দুই আম্পায়ার ও সতীর্থরা এসে পরিস্থিতি শান্ত করেন। অন্যদিকে রনজি ফাইনালের দ্বিতীয় দিনে অনেকটাই এগিয়ে জম্মু ও কাশ্মীর। ৬ উইকেটে ৫২৭ রান করেছে তারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto