Monday, April 13, 2026
HomeBig newsহাইকোর্টে SIR বৈঠক শেষ, কী কী সিদ্ধান্ত হল? দেখুন বড় খবর
High Court

হাইকোর্টে SIR বৈঠক শেষ, কী কী সিদ্ধান্ত হল? দেখুন বড় খবর

জুডিশিয়াল অফিসারদের কাজের রিপোর্ট হাইকোর্টকে দেবে কমিশন

ওয়েবডেস্ক-  আজ হাইকোর্টে (High Court)  এসআইআর (SIR)  নিয়ে চূড়ান্ত তথ্য যাচাই (Final Data Verification) নিয়ে  হাইকোর্টে বৈঠক হয়। প্রধান বিচারপতির (Chief Justice) নেতৃত্বে এদিন এই বৈঠক হয়। একুশে ফেব্রুয়ারির (21 February)  অসঙ্গতির তালিকাই চূড়ান্ত। আপলোড না হওয়া নথি আজ কালের মধ্যে আপলোড হবে।  জুডিশিয়াল অফিসারদের কাজের রিপোর্ট হাইকোর্টকে দেবে কমিশন। বিধানসভা ভিত্তিক রিপোর্ট দেবে কমিশন। বাইরের রাজ্যের জুডিশিয়াল অফিসারকে থাকার খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়,

.*একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সংখ্যা দেওয়া হয়েছিল সেটাই ফাইনাল।

* কমিশনের পক্ষ থেকে আসল সংখ্যা আজই বলে দেওয়া হবে।

* আজকে সন্ধ্যের মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি জুডিশিয়াল অফিসারদের তাদের আইডি তৈরি করে দেওয়া হবে।

* ঝাড়খন্ড এবং ওড়িশা থেকে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা আসছেন তাদের কোথায় রাখা হবে তাদের খাওয়ারের কি ব্যবস্থা হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হল।

* ১৪ ফেব্রুয়ারি মধ্যে যে সমস্ত নথি জমা পড়েছে কিন্তু আপলোড হয়নি সেগুলিকে আজ ও কালকের মধ্যে কমিশন আপলোড করবে।

*প্রতিদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক জুডিশিয়াল অফিসারদের কাজের রিপোর্ট কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে কলকাতা হাইকোর্টকে।

উল্লেখ্য, রাজ্যের ৫৩০ জন জুডিশিয়াল অফিসারদের মধ্যে ২৮০ জন কাজ শুরু করেছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যের কোথাও অশান্তির ঘটনা ঘটলে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নেওয়া যাবে। ওটিপি, ড্যাশবোর্ড তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন-  রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? নজরে শুভেন্দুর ‘গড়’

প্রসঙ্গত, নির্বাচনের প্রাক্কালে আজ হাইকোর্টে এসআইআর মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া কাজ কতটা করা সম্ভব হল? এইসব কাজ করতে গিয়ে জুডিশিয়াল অফিসাররা কোন কোন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছেন?  প্রশাসনিক দিক বা কমিশনের দিক যেদিকে সমস্যার সম্মুখীন হবেন তারা এই দুই ক্ষেত্রের প্রতিনিধিরা আজকে এই বৈঠকে উপস্থিত আদালতের সামনে তুলে ধরেন। ভিন রাজ্য থেকে যে জুডিশিয়াল অফিসারদের আনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকে কোথায় দেওয়া হবে। মূলত যে যে রাজ্য থেকে যে যে অফিসারকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে সীমান্তবর্তী জেলাগুলোতেই রাখলে ভাষাগত এবং জাতিগত দিক থেকে সুবিধা হবে, এই সমস্ত জটিলতা প্রশ্নেই সমাধান সূত্র দিল হাইকোর্ট।

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/