Wednesday, April 15, 2026
HomeScrollরাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাসের ঘোষণা রাজ্যের
AD-Hoc Bonus

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাসের ঘোষণা রাজ্যের

উৎসবের মরসুমের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল বোনাস

কলকাতা: উৎসবের মরসুমের রাজ্য সরকারি কর্মীদের (WB Government Employees) জন্য সুখবর, বাড়ল অ্যাড হক বোনাস (Ad hoc Bonus)। আগে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মীদের জন্য বোনাস, এক্স-গ্রেশিয়া ও সুদমুক্ত উৎসব অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, যাঁদের সংশোধিত মাসিক বেতন ৪৬ হাজার টাকার মধ্যে এবং যাঁরা উৎপাদনভিত্তিক বোনাসের আওতায় পড়েন না, তাঁরা মাথাপিছু ৭,৪০০ টাকা এককালীন উৎসব বোনাস পাবেন। মুসলিম কর্মীদের ক্ষেত্রে ইদ-উল-ফিতরের আগে এবং অন্য কর্মীদের ক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

দোলের আগেই সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছু জানায়নি। কিন্ত এবার বাড়ল রাজ্যের সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস। সঙ্গে বাড়ল উৎসব অগ্রিম।যাঁরা অবসরপ্রাপ্ত এবং মূল পেনশন ও মহার্ঘ ভাতা মিলিয়ে মাসিক ৪০ হাজার টাকার বেশি পান না, তাঁরা এককালীন ৩,৮০০ টাকা এক্স-গ্রেশিয়া পাবেন । পরিবার পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন। তবে নির্দিষ্ট কিছু শ্রেণির পেনশনভোগীরা এর বাইরে থাকবেন বলে স্পষ্ট করা হয়েছে । ২০২৫-এ এঁদের এই পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪৪ হাজার। গত বছরের তুলনায় এবার অ্যাড হক বোনাস বাড়ল ৬০০ টাকা।

আরও পড়ুন: উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজার, বাঁকুড়ায় ১ লক্ষ ১৮ হাজার নাম বাদ

৪৬ হাজারের বেশি কিন্তু ৫৪ হাজার টাকার মধ্যে মাসিক বেতনভোগী কর্মীরা আবেদন করলে সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত উৎসব অগ্রিম নিতে পারবেন। নির্দিষ্ট কিস্তিতে সেই অর্থ পরিশোধ করতে হবে। সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ব কর্মীদের ক্ষেত্রে সংশোধিত বেতন ৪৬ হাজার টাকার মধ্যে থাকলে ৭,৪০০ টাকা পর্যন্ত এক্স-গ্রেশিয়া দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থ দফতরের শীর্ষ সূত্রের দাবি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। উৎসবের আগে কর্মী ও পেনশনভোগীদের হাতে বাড়তি অর্থ তুলে দিতেই এই সিদ্ধান্ত। নির্ধারিত সময়সীমার মধ্যেই অর্থ বিতরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব দফতরকে।গত বছর এই ভাতার পরিমাণ ছিল ৩ হাজার ৫০০ টাকা। এবার ৩০০ টাকা বাড়ল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99