Saturday, June 6, 2026
HomeScrollরাশিয়া থেকে তেল কিনবে ভারত, ৩০ দিনের ছাড় দিল আমেরিকা
Russia oil

রাশিয়া থেকে তেল কিনবে ভারত, ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

অপরিশোধিত তেলের দাম ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে আরও ১৫% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এই আবহে ভারতকে রাশিয়া থেকে তেল (Russia oil) কেনার ‘অনুমতি’ দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আপাতত ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত। যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা (Trump Russia oil waiver India)। তার আগেই রুশ তেলবাহী বহু জাহাজ বেরিয়ে পড়েছিল রপ্তানির জন্য। সেই জাহাজের তেলের কোনও ক্রেতা এই মুহূর্তে নেই। স্রেফ সেই জাহাজগুলি থেকেই ভারত আপাতত তেল কিনতে পারবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা। শর্তসাপেক্ষেই ভারতকে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট। যদিও এই ছাড়ে রাশিয়ার কোনও তাৎপর্যপূর্ণ আর্থিক লাভ হবে না হবে দাবি তাঁর।এটি কেবল সমুদ্রে আটকে থাকা তেল সম্পর্কিত লেনদেনের অনুমোদন দিচ্ছে’ বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী ভারত। যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। তাদের চাপকে লঘু করে দেবে এই ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থা। তবে রুশ তেল কেনায় সাময়িক ছাড়পত্র দিলেও ভারত আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়াবে বলেই দাবি বেসেন্টের।

আরও পড়ুন: নিষিদ্ধ ‘ক্লাস্টার বম্ব’, মিসাইল ছুড়ছে ইরান! আতঙ্কে ইজরায়েল, নেপথ্যে কাদের হাত?

বিশ্বে অপরিশোধিত তেল সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর দু’দিকে প্রায় ১ হাজার ট্যাঙ্কার দাঁড়িয়ে। যার মূল্য প্রায় ২৫ বিলিয়ন ডলার। এই পরিস্থিতি চলতে থাকলে সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, আরব আমিরশাহির মতো তেল সরবরাহকারী দেশগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বাড়বে দাম। যার প্রভাব সরাসরি এসে পড়বে ভারতেও। যুদ্ধের অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে আরও ১৫% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়িয়েছে ৮৪ ডলার। এর আগেই জানা গিয়েছিল, ভারত রাজি থাকলে ৯৫ লক্ষ ব্যারেল তেল দিতে তৈরি রুশ জাহাজ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini