Wednesday, July 22, 2026
HomeScrollপ্রাথমিক গণনায় এগিয়ে GenZ-র ‘মোস্ট ফেভারিট’ বলেন্দ্রর, পিছনে ওলি
Nepal Election 2026

প্রাথমিক গণনায় এগিয়ে GenZ-র ‘মোস্ট ফেভারিট’ বলেন্দ্রর, পিছনে ওলি

‘বলেন্দ্র’ই কি হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী?

[h_news]

ওয়েব ডেস্ক: নেপালের GenZ-র ‘মোস্ট ফেভারিট’ তিনি। কথা হচ্ছে নেপালের (Nepal Election) র‍্যাপার নেতা বলেন্দ্র শাহের। বৃহস্পতিবার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে দেশে৷ আজ, শুক্রবার চলছে গণনা৷ প্রাথমিক ট্রেন্ড বলছে, ওলি-কে টপকে গিয়ে বর্তমানে ভোটগণনার (Nepal Election Counting) নিরিখে এগিয়ে রয়েছেন নেপালের র‍্যাপার তথা রাজনীতিক এবং প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের (Balendra Shah) দল৷ নেপালের যে ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে, তার পাঁচটিতে এগিয়ে রয়েছে কেপি শর্মা ওলির (KP Sharma Oli) দল। বলেন্দ্রর আরএসপি এগিয়ে রয়েছে ৫০টি আসনে।

২০২৫ সালের GenZ বিক্ষোভে উল্টে গিয়েছিল নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির গদি৷ তারপরে সুশীলা কার্কির নেতৃত্বে চলছিল অন্তর্বর্তী সরকার৷ সেই অশান্ত নেপাল পর্বের কয়েক মাস পরে অবশেষে গত বৃহস্পতিবার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে দেশে৷ শুক্রবার চলছে গণনা৷ নেপালে সাধারণ নির্বাচনের (Nepal Election 2026) প্রাথমিক ফলাফলের প্রবণতা সামনে আসতেই স্পষ্ট হয়ে উঠছে এক বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ওলির দলও নির্বাচনে বিশেষ ছাপ ফেলতে পারেনি। তরুণ প্রজন্মের সমর্থনে উঠে আসা বলেন্দ্র শাহের নেতৃত্বে নতুন দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি (আরএসপি) শক্তিশালী অবস্থানে রয়েছে। এতে দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রভাবশালী পুরনো দলগুলি, নেপালি কংগ্রেস এবং সিপিএন (ইউএমএল) চাপে পড়েছে।  ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে, বর্তমান গণনা অনুযায়ী ৬১টি আসনে ভোট গণনা চলছে। তার মধ্যে ৫২টি আসনে বালেন শাহের দল আরএসপি এগিয়ে রয়েছে। অন্যদিকে নেপালি কংগ্রেস পাঁচটি এবং ইউএমএল চারটি আসনে এগিয়ে আছে। প্রাথমিক প্রবণতায় প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিও পিছিয়ে পড়েছেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনবে ভারত, ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

বছর পঁয়ত্রিশের এই বলেন্দ্র শাহের নেতৃত্বেই গত বছরের সেপ্টেম্বরে নেপাল সরকারের বিরুদ্ধে গড়ে উঠেছিল GenZ প্রটেস্ট৷ নির্বাচন পূর্ববর্তী প্রচার অভিযানেও বলেন্দ্রর মিছিল এবং জনসভায় সবচেয়ে বেশি ভিড় হয়েছিল৷ যে সমর্থকদের নব্বই শতাংশই ছিন তরুণ৷এই নির্বাচন আয়োজন করতেও অন্তর্বর্তী সরকারের প্রধান তথা নেপালের প্রাক্তন প্রধান বিচারপচি সুশীলা কার্কিকে সাহায্য করেছেন ই বলেন্দ্র৷ বর্তমানে নেপালে তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশছোঁয়া৷

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99