Wednesday, April 22, 2026
HomeScrollটি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করল ICC!
T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করল ICC!

তালিকায় রয়েছেন একজনই ভারতীয় ক্রিকেটার!

ওয়েব ডেস্ক : চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সেরা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি (ICC)। এই তালিকায় রয়েছে ছয় দেশের আট ক্রিকেটার (Cricketer)। সার্বিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে বেছে নেবেন নির্বাচকরা। আর এই তালিকায় রয়েছেন একজনই ভারতীয় ক্রিকেটার। কে তিনি দেখে নিন।

তালিকায় প্রথমে রয়েছেন উইল জ্যাকস (Will Jacks)। তিনি এখনও পর্যন্ত চলতি টি২০ বিশ্বকাপে করেছেন ২২৬ রান। নিয়েছেন ৯টি উইকেট। চারটি ম্যাচে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। বিশ্বকাপে জ্যাকসকে ফিনিশার হিসাবে ব্যবহার করছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর স্ট্রাইক রেট হল ১৭৬.৫৬। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। তিনি ৭টি ম্যাচ খেলে করেছেন ৩৮৩ রান। তাঁর গড় ছিল ৭৬.৬০। স্ট্রাইরেট ১৬০.২৫। চলতি বিশ্বকাপে দু’টি শতরান করেছেন তিনি। এবারের বিশ্বকাপে সবথেকে বেশি রান তিনিই করেছেন।

এর পরেই তৃতীয় নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। তিনি ৭টি ম্যাচ নিয়েছেন ১২টি উইকেট। তাঁর ইকোনমি ছিল ৭.১৯। কানাডার বিরুদ্ধে ৪ ও আফগানিস্তানের বিরুদ্ধে নিয়েছেন তিন উইকেট। ভারতের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৫ রান দিয়েছিলেন তিনি। চতুর্থ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। ৮ ম্যাচে তিনি করেছেন ২৮৬ রান। ১ উইকেটও নিয়েছেন। করেছেন তিনটি অর্ধশতরান।

আরও খবর : বাবার প্রেমিকার কোলে হার্দিক পুত্র! মাহিকা-অগস্ত্যর রসায়নে জমে ক্ষির সেমিফাইনাল

পঞ্চম নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার এখনও পর্যন্ত ৮টি ম্যাচে করেছেন ১২৮ রান। নিয়েছেন ১১টি উইকেট। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা স্পিনার তিনি। এই তালিকায় ষষ্ঠ নম্বরে জায়গা পেয়েছেন আমেরিকার ক্রিকেটার শ্যাডলে ফান শকউইক (Shadley van Schalkwyk)। তিনি আমেরিকার পেস বোলার। ৪ ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট। প্রতি ওভারে রান দিয়েছেন ৬.৮০ করে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

সপ্তম নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার টিম সেইফার্ট (Tim Seifert)। চলতি বিশ্বকাপে ৮টি ম্যাচে ২৭৪ রান করেছেন তিনি। তাঁর গড় ৪৫.৬৬। স্ট্রাইকরেট ১৬১.১৭। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন ৩৩ বলে ৫৮ রান। আর অষ্টম নম্বরে রয়েছেন ভারতের ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি এখনও পর্যন্ত ৪ ম্যাচে করেছেন ২৩২ রান। তাঁর গড় ৭৭.৩৩। স্ট্রাইট রেট ২০১.৭৩। সুপার ৮-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন গুরুত্বপূর্ণ ৯৭ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ৮৯ রান। পর পর দুই ম্যাচে পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও। এবার তিনি সেরাদের তালিকায় জায়গা পেলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker