Sunday, June 14, 2026
HomeScrollমোদির সভা আগে তৃণমূলকে আক্রমণ করে কী বললেন শমীক?
Samik Bhattacharya

মোদির সভা আগে তৃণমূলকে আক্রমণ করে কী বললেন শমীক?

মোদির সভার আগে এ কী বললেন শমীক?

ওয়েব ডেস্ক : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই ভোটকেই পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ বিজেপি (BJP)। আর নির্বাচনের আগে ময়দানের ব্রিগেড গ্রাউন্ডে শনিবার সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মূলত, মঙ্গলবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। শনিবার কলকাতায় তার সমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই সভার আগে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, আগের নির্বাচনের পরে আমাদের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছিল। কিন্তু তা সত্বেও মানুষ আমাদের সঙ্গে রয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করেছেন তিনি।

মোদির সভার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপি (BJP) সভাপতি বলেছেন, আমেদের কর্মীদের উপর অনেক রকম অত্যাচার করা হয়েছে। তার পরেও ব্রিগেডে যোগ দিতে অনেক মানুষ আসছে। শুধু তাই নয়, মোদির সভায় যোগ দিতে আরও অনেক মানুষ আসবে বলেও দাবি করেছেন তিনি। এর পরেই তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বলেছেন, মানুষ এখন বদ্ধপরিকর, তারা তৃণমূলের হাত থেকে তারা মুক্তি পেতে চায়।

আরও খবর : আজ ব্রিগেডে নরেন্দ্র মোদি, সকাল থেকে কী অবস্থা?

তিনি আরও বলেছেন, “যারা মনে করেছিলেন ভয় দেখিয়ে, খুন করে বিজেপিকে শেষ করে দেওয়া যাবে। আমরা সেখানে দাঁড়িয়ে আছি, এটা শ্যামা প্রসাদের পার্টি। শিয়ালদহ স্টেশনে, আজ থেকে ৭৫ বছরের বেশি আগে শ্যামাপ্রসাদ মুখার্জী দাঁড়িয়েছিলেন, তখন এখান থেকে উদ্বাস্তুদের শ্রোত আসছিল। তিনি তাঁদের আটকে রেখেছিলেন। তিনি এই মাটিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন ১৯৪৭ সালের ২০ জুন।”

অন্যদিকে শনিবার দুপুরে সভা রয়েছে মোদির (Modi)। এই ব্রিগেডেই সরকারি মঞ্চ থেকে ১৮,৮৬০ কোটি টাকার সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার পরে সেখানেই পৃথক মঞ্চ থেকে রাজনৈতিক সভা করবেন। আর এই সভার আগেই তৃণমূলকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d