Friday, June 19, 2026
HomeScrollকিমের বিরুদ্ধে বিদ্রোহ! ০.০৭ শতাংশ ভোট পেল না উত্তর কোরিয়ায় শাসক দল
North Korea

কিমের বিরুদ্ধে বিদ্রোহ! ০.০৭ শতাংশ ভোট পেল না উত্তর কোরিয়ায় শাসক দল

এই ঘটনা গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে

ওয়েব ডেস্ক : উত্তর কোরিয়া (North Korea)। এই দেশের নাম শুনলে কিম জং উন (Kim Jong Un)-এর একনায়কতন্ত্রের ছবি উঠে আসে। সে দেশেই সম্প্রতি হয়েছিল নির্বাচন (Election)। শুনতে অবাক লাগলেও, হ্যাঁ সেখানে সম্প্রতি নির্বাচন হয়েছে। গত ১৫ মার্চ এই নির্বাচন হয়েছে। স্বাবাবিকভাবেই এই নির্বাচনে জিতেছেন কিং জং উনের দল। এই ভোটের মাঝে একটি ঘটনা গোটা বিশ্বের নজর কেড়ে নিল।

সেটি হল মোট ১০০ শতাংশ ভোটের মধ্যে কিম জং উনের (Kim Jong Un) দল পেয়েছে ৯৯.৯৩ শতাংশ ভোট। কিন্তু, বাকি ০.০৭ শতাংশ ভোট কারা পেলেন? তা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। কারণ, উত্তর কোরিয়া (North Korea) কোনও বিরোধী দল নেই। সেখানে কিম ০.০৭ শতাংশ ভোট পাননি। তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বহু বছর পর উত্তর কোরিয়ায় কিমের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখালেন কিছু মানুষ?

আরও খবর : হাসপাতালের বিল ১ লাখ, খুঁটিয়ে রিসিট দেখতেই ৪৪ হাজার টাকা বাঁচল রোগীর! কীভাবে? জানলে চমকে উঠবেন

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির রিপোর্ট বলেছে, কিমের দলের প্রার্থীর বিরুদ্ধে পড়েছে ‘না’ ভোট! মূলত, উত্তর কোরিয়ায় (North Korea) নিয়ম বলছে, সেখানে সরকার অনুমোদিত প্রার্থীদের কেউ গ্রহণ করতে পারেন, বা অথবা কেউ প্রত্যাখ্যানও করতে পারেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ০.০৭ শতাংশ মানুষ সাহসিকতার পরিচয় দিয়ে কিমের প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন? অনেকে এটিকে বিদ্রোহ ঘোষণার মতোই দেখছেন। এদিকে কিমের দেশের সরকারি সংবাদমাধ্যম স্বীকার করেছে, ১৯৫৭ সালের পর এই প্রথম সরকারি প্রার্থীর বিরুদ্ধে পড়েছে ‘না’ ভোট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto