Friday, June 19, 2026
HomeScrollভোটের মুখে ইডির বড় ‘স্ট্রাইক’! তল্লাশিতে কোটি টাকার সোনা, নগদ-ক্রিপ্টো উদ্ধার
West Bengal Assembly Election 2026

ভোটের মুখে ইডির বড় ‘স্ট্রাইক’! তল্লাশিতে কোটি টাকার সোনা, নগদ-ক্রিপ্টো উদ্ধার

ভুয়ো কল সেন্টার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় অভিযান

কলকাতা: ভোটের আবহে (West Bengal Assembly Election 2026) বাংলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate-ED) তল্লাশিতে বড়সড় সাফল্য। ভুয়ো কল সেন্টার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়ে কোটি টাকার সোনা, নগদ অর্থ এবং ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, গত সোমবার কলকাতার বোড়াল-সহ হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি মিলিয়ে মোট ১০টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে দীর্ঘক্ষণ ধরে চলে এই অভিযান। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি টাকার সোনার কয়েন। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি।

আরও পড়ুন: কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পান্ডুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী

ইডির দাবি, ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের টার্গেট করা হত। সফটওয়্যার পরিষেবার নামে প্রতারণা চালিয়ে তাঁদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন তথ্য হাতিয়ে নেওয়া হতো। একাধিক অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়।

এর আগেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কৈখালি, বেনিয়াপুকুর প্রভৃতি এলাকায় তল্লাশি চালিয়েছে ইডি। তবে ভোটের মুখে এই বিপুল সোনা ও নগদ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto