Monday, May 4, 2026
HomeScrollপর্দায় মোদি, হলজুড়ে উল্লাস! ‘ধুরন্ধর ২’-এর কোন দৃশ্যে চমক দিলেন প্রধানমন্ত্রী?
Dhurandhar: The Revenge

পর্দায় মোদি, হলজুড়ে উল্লাস! ‘ধুরন্ধর ২’-এর কোন দৃশ্যে চমক দিলেন প্রধানমন্ত্রী?

ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’

ওয়েব ডেস্ক: রণবীর সিংয়ের (Ranveer Singh) অ্যাকশন দেখতে গিয়ে দর্শক পেলেন একেবারে অপ্রত্যাশিত চমক! বড়পর্দায় নরেন্দ্র মোদি (Narendra Modi)! পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge) ছবিতে এই টুইস্ট এখন হল থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু।

ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে তুলে ধরা হয়েছে ২০১৬ সালের নোটবন্দির রাত। টেলিভিশনে প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক ভাষণ দেখানো হয়, আর সেই দৃশ্যেই দেখা যায়, এক কুখ্যাত গ্যাংস্টার হঠাৎই ঘাবড়ে গিয়েছে। কোটি কোটি টাকার জাল নোটের সাম্রাজ্য মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কায় সে দিশেহারা হয়ে আইএসআই প্রধান মেজর ইকবালকে ফোন করছে। এই দৃশ্যই প্রেক্ষাগৃহে হাততালি, শিস আ উল্লাসে ফেটে পড়ার মূল কারণ।

আরও পড়ুন: ডিভোর্সের পথে মানসী! ছেলের জন্মদিনেই ভাঙনের কথা জানালেন অভিনেত্রী

এখানেই শেষ নয়! আরও একটি দৃশ্যে রয়েছে ২০১৪ সালে মোদির শপথগ্রহণের মুহূর্ত, যা ছবির দেশপ্রেমের আবহকে আরও জোরদার করেছে।

অন্যদিকে বক্স অফিসেও ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’। মুক্তির আগেই প্রায় ৮৭,৮১০টি টিকিট বিক্রি হয়েছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রতি ঘণ্টায় গড়ে ৭৫০০টি করে টিকিট বিক্রি হয়েছে। এমনকি শো শুরু হওয়ার মাত্র দু’ঘণ্টার মধ্যেই প্রায় ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। হিন্দি-সহ তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম, মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’, যার মধ্যে হিন্দি ভার্সনেই সবচেয়ে বেশি দর্শক ভিড় জমিয়েছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188