Sunday, June 21, 2026
HomeScrollওজন বাড়লেই চাকরি থেকে ছাঁটাই! কর্মীদের জন্য মারকাটারি সিদ্ধান্ত নিল এই সংস্থা
Air India

ওজন বাড়লেই চাকরি থেকে ছাঁটাই! কর্মীদের জন্য মারকাটারি সিদ্ধান্ত নিল এই সংস্থা

প্রথমে বেতন কাটা হবে, ওজন না কমালে যেতে পারে চাকরিও! জারি নয়া নির্দেশিকা

ওয়েব ডেস্ক: এবার কেবিন ক্রুদের (Cabin Crew) স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে কড়া নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India)। যাত্রী নিরাপত্তা এবং পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে আগামী ১ মে থেকে এই নতুন নীতি কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ওজনের চেয়ে বেশি হলে বা শারীরিকভাবে ফিট না থাকলে কেবিন ক্রুদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বারবার সতর্ক করার পরও যদি ওজন নিয়ন্ত্রণে না আসে, তাহলে বেতন কাটা থেকে শুরু করে কড়া প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য, কেবিন ক্রুরাই সংস্থার আসল ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। তাই তাঁদের সব সময় ফিট, সক্রিয় এবং দায়িত্ব পালনে সক্ষম থাকা অত্যন্ত জরুরি। এই কারণেই আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) বিএমআই নির্দেশিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার নতুন নীতিতে বলা হয়েছে, নিয়মিত ও হঠাৎ করেই কেবিন ক্রুদের ওজন পরীক্ষা করা হবে। বিমানে ওঠার আগে বা পরে, এমনকি প্রশিক্ষণ চলাকালীনও এই পরীক্ষা হতে পারে। উচ্চতা অনুযায়ী ওজন বা বিএমআই সঠিক না থাকলে সংশ্লিষ্ট কর্মীকে সঙ্গে সঙ্গে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল অনলাইন খাবার ডেলিভারির সংস্থা

বিশেষ করে যাঁদের বিএমআই ৩০-এর বেশি, অর্থাৎ স্থূলতার পর্যায়ে পড়েন, তাঁদের জন্য নিয়ম আরও কঠোর। এই ধরনের কর্মীদের ওজন কমানোর জন্য মাত্র ৩০ দিনের সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফিট হতে না পারলে ধাপে ধাপে সতর্কবার্তা দেওয়া হবে এবং শেষ পর্যন্ত চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। তবে শুধু ওজন নয়, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতাও পরীক্ষা করা হবে। বিশেষ মূল্যায়নের মাধ্যমে দেখা হবে, কেবিন ক্রুরা কতটা দ্রুত ও কার্যকরভাবে সংকট মোকাবিলা করতে পারেন। এই পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ তিনবার সুযোগ দেওয়া হবে। তাতেও ব্যর্থ হলে তাঁদের আর বিমানে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হবে না। তবে কড়াকড়ির পাশাপাশি কর্মীদের সহায়তায়ও জোর দিচ্ছে এয়ার ইন্ডিয়া। ডায়েট প্ল্যান, ব্যায়াম এবং বিশেষ ফিটনেস প্রোগ্রামের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সুস্থ ও কর্মক্ষম রাখতে পারেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto