Thursday, July 16, 2026
HomeScrollচাঙ্কি পাণ্ডের প্রেমে পাগল একতা কাপুর
Ekta Kapoor

চাঙ্কি পাণ্ডের প্রেমে পাগল একতা কাপুর

চাঙ্কির বিরহে আজও অবিবাহিতই রয়ে গিয়েছেন একতা

ওয়েব ডেস্ক: বলিউডের ‘কন্টেন্ট কুইন’ একতা কাপুরের (Ekta Kapoor)। ৪৭ বছর বয়সেও তিনি কেন একা, এই প্রশ্ন বারবার উঠলেও এবার তিনি নিজেই ফাঁস করলেন তাঁর জীবনের এক পুরনো এবং মিষ্টি সিক্রেট। চাঙ্কি পাণ্ডের (Chunky Panday) প্রতি একতার ‘ক্রাশ’ এবং অপূর্ণ প্রেমের গল্প এখন নেটপাড়ার হট টপিক। চাঙ্কি পান্ডে বিয়ের প্রস্তাবে রাজি হননি। আর সেই জন্য চাঙ্কির বিরহে আজও অবিবাহিতই রয়ে গিয়েছেন।

পেশাদার জীবনে যতটা সফল, ব্যক্তিগত জীবনে ততটাই রহস্যময়ী এই প্রযোজক। সম্প্রতি চাঙ্কি পাণ্ডের ৬০তম জন্মদিনে একতা এমন এক তথ্য শেয়ার করলেন যা শুনে থমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা। অভিনেতার ৬০ বছরের জন্মদিনে বার্থডে বয়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, আজ তিনিও বলিউড তারকার স্ত্রী হতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় চাঙ্কির সঙ্গে একটি পুরনো ‘থ্রোব্যাক’ ছবি শেয়ার করে একতা লেখেন, “বহু বছর আগে আমি চাঙ্কি পাণ্ডের প্রেমে পড়েছিলাম। ও যদি তখন আমায় ‘হ্যাঁ’ বলত, তবে আজ আমি একজন ‘বলিউড ওয়াইফ’ হতাম।” ছবির সঙ্গে একগুচ্ছ হাসির ইমোজি দিলেও একতার এই কথাগুলো যে নিছক মজা ছিল না, তা স্পষ্ট। নয়ের দশকের সেই হার্টথ্রব চাঙ্কির প্রেমে তখন অনেক তরুণীই হাবুডুবু খেতেন। একতা জানিয়েছেন, এক সময় তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তাঁকে বিয়ে করতেও রাজি ছিলেন!একতা কপুর একটা সময় চাঙ্কি পান্ডেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, অভিনেতা সেই প্রস্তাবে রাজি হননি। আর সেই জন্য চাঙ্কির বিরহে আজও অবিবাহিতই রয়ে গিয়েছেন। একতা কপুরের এই অকপট স্বীকারোক্তিতে সকলে তাজ্জব বনে গিয়েছে।

আরও পড়ুন: জলকেলি-খুনসুঁটি! থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল বিজয়-রশ্মিকার হানিমুন?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot