Friday, July 3, 2026
HomeScrollভোট মিটলেই গ্যাসের দাম হবে ২০০০! মেগা সভায় মোদি সরকারকে তোপ অভিষেকের
Abhishek Banerjee

ভোট মিটলেই গ্যাসের দাম হবে ২০০০! মেগা সভায় মোদি সরকারকে তোপ অভিষেকের

“ওরা প্রতিশ্রুতি দিক, আমরা প্রার্থী তুলে নেব,” বিনপুর থেকে বিজেপিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ অভিষেকের

ঝাড়গ্রাম: উত্তরে মমতা (Mamata Banerjee), দক্ষিণে অভিষেক- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে প্রচার (Campaign) ময়দানে এভাবেই ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বৃহস্পতিবার জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামের (Jhargram) বিনপুরে মেগা সভা (Binpur Rally) থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে আয়োজিত এই সভা থেকে জ্বালানির দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।

অভিষেকের সাফ বক্তব্য, “আগামী পাঁচ বছর রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না, এটা লিখিতভাবে মানুষের কাছে প্রতিশ্রুতি দিক বিজেপির নেতারা। তাহলে আমরা তৃণমূল প্রার্থী তুলে নেব।” তাঁর অভিযোগ, রাজ্যের নির্বাচন শেষ হলেই জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানো হবে। “যেদিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২,০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে মোদি সরকার। এরা শুধু অপেক্ষা করছে রাজ্যের ভোট শেষ হওয়ার,” দাবি করেন অভিষেক।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা অভিষেকের, এবার ২০০০ টাকা করে পাবেন মহিলারা?

বিজেপির দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে অভিষেক বলেন, “ওরা শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু করে না। গ্রামের মানুষই বলে দেবে, কারা উন্নয়ন করেছে আর কারা বিভেদ সৃষ্টি করেছে।” একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগও তোলেন তিনি। ১০০ দিনের কাজ, সর্বশিক্ষা মিশন ও আবাসন প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলে ধরেন অভিষেক। পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেওয়া ও ধর্মীয় মেরুকরণের অভিযোগ সামনে আনেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।

শুধু তাই নয়, এদিনের সভা থেকে বিনপুর বিধানসভা এলাকার উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এলাকায় ৮৪,৪৯৯ জন মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি ৩ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ ‘স্বাস্থ্যসাথী’র আওতায় রয়েছেন। এছাড়া ২ লক্ষ ৮৮ হাজার মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন এবং ১২ হাজারের বেশি পরিবার ‘বাংলা আবাস যোজনা’র মাধ্যমে পাকা বাড়ি পেয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO