Wednesday, July 1, 2026
HomeScrollইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক! খোঁজ পেতে শুরু জোর তল্লাশি
Iraq

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক! খোঁজ পেতে শুরু জোর তল্লাশি

প্রত্যক্ষদর্শীর দাবি, প্রকাশ্য দিবালোকে বন্দুকধারীরা তাঁকে তুলে নিয়ে যায়

ওয়েব ডেস্ক : ইরাকের (Iraq) রাজধানী বাগদাদ (Baghdad) থেকে অপহৃত (Kidnapped) হলেন মার্কিন সাংবাদিক (Journalist) শেলি কিটলসন (Shelly Kittleson)! মঙ্গলবার এই ঘটনা ঘটনা ঘটেছে বলেছে খবর। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপহরণের খবর সামনে আসতেই দ্রুত তৎপর হয়ে ওঠে ইরাকি নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে এ নিয়ে এখনও ইরাক প্রশাসন বা মার্কিন প্রশাসনের তরফে কোনও তথ্য জানানো হয়নি।

ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করা হয়। অপহরণে ব্যবহৃত সন্দেহভাজন একটি গাড়ির খোঁজও মেলে। পালানোর সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে অন্তত একজন সন্দেহভাজনকে আটক করা হলেও, গাড়ির ভিতরে কিটলসনকে (Shelly Kittleson) পাওয়া যায়নি বলেই খবর। ফলে এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি।

আরও খবর : ১ এপ্রিল থেকে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম!

এদিকে অপহরণের (Kidnapped) ধরন নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, প্রকাশ্য দিবালোকে বন্দুকধারীরা তাঁকে তুলে নিয়ে যায়। আবার অন্য কিছু সূত্র বলছে, সাধারণ পোশাকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি এই অপারেশন চালায়। এতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য যোগ নিয়ে জল্পনা বাড়ছে, যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন দায় স্বীকার করেনি।

এদিকে আমেরিকার (America) তরফে জানানো হয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত। কিটলসনের (Shelly Kittleson) সন্ধানে ইরাকি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ চলছে। এই ঘটনা ২০২৩ সালে বাগদাদে গবেষক এলিজাবেথ সুরকভ-এর অপহরণের স্মৃতিও উসকে দিয়েছে। যা ইরাকে বিদেশিদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল। তার পরেই এবার বাগদাদে মার্কিন সাংবাদিকের অপহরণের খবর সামনে এল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO