Monday, May 25, 2026
HomeScroll১৫ বছর আগে আজই বিশ্বকাপ জিতেছিল ভারত! দেশকে মনে করিয়ে কী বললেন...
Sachin Tendulkar

১৫ বছর আগে আজই বিশ্বকাপ জিতেছিল ভারত! দেশকে মনে করিয়ে কী বললেন শচীন? দেখুন

আবেগঘন মহূর্তকে স্মরণ করে এই ভিডিও পোস্ট করেছেন তেন্ডুলকর, দেখুন সেই ভিডিও

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল ১৫ বছর, কিন্তু আজ মনে হয়, এই তো সেদিন ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিলেন ধোনি। ওয়াংখেড়ের সেই ঐতিহাসিক সন্ধে যেন আজও দেশের প্রতিটা ক্রিকেটপ্রেমীর মনে টাটকা স্মৃতি হয়েই রয়ে গিয়েছে। তবে ২০১১-র ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup 2011) ভারতের চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কাছেও ছিল তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। কারণ ততদিনে সবকিছু রেকর্ড গড়া হয়ে গেলেও একদিনের বিশ্বকাপ ট্রফি শচীনের অধরাই ছিল।

আজ সেই দিন, ২০১১-র ২ এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সেই আবেগঘন রাতকে স্মরণ করে এবার ‘নস্টালজিক’ পোস্ট করলেন শচীন তেন্ডুলকর। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে ভারতের জার্সি গায়ে ব্যাটিং করতে ক্রিজে নামতে দেখা যাচ্ছে। বর্তমান সময়ে ভিডিওটি শ্যুট করা হলেও মাঝে ২০১১-র ঐতিহাসিক ম্যাচের ঝলক দেখা যাচ্ছে। এককথায়, বর্তমানকে সামনে রেখে গৌরবজ্জ্বল অতীতকে মনে করতে চাইছেন তেন্ডুলকর।

আরও পড়ুন: শেষ ম্যাচে কেঁদে ভাসালেন মেসি! এবার কি অবসর? ভেবেই মন খারাপ ভক্তদের

এই ভিডিওর ক্যাপশনে তেন্ডুলকর লিখেছেন, ‘প্রথম বল থেকেই হৃদস্পন্দন বেড়ে যায়, আর সেদিন সেই উত্তেজনা কখনও থামেনি। ১৫ বছর পরেও সেই অনুভূতি একই রয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি একটাই স্বপ্ন নিয়ে—ভারতের হয়ে বিশ্বকাপ জেতা।’ তিনি আরও লেখেন, ‘এই যাত্রার অংশীদার প্রত্যেককে এবং সকল ভক্তদের… আমাদের সাথে এটি ভাগ করে নেওয়ার জন্য এবং এটিকে এত বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ। জয় হিন্দ!’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D