Sunday, May 24, 2026
HomeScroll৫৯ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে! শীর্ষ আদালতে জানাল কলকাতা হাইকোর্ট
SIR

৫৯ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে! শীর্ষ আদালতে জানাল কলকাতা হাইকোর্ট

মুর্শিদাবাদ এবং মালদহে সমস্ত বিবেচনাধীনের নাম নিষ্পত্তি হয়েছে বলেও জানানো হয়েছে

ওযেব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষের বেশি নাম ছিল ‘বিবেচনাধীন’ (Under adjudication name)। সেই নাম গুলির মধ্যে সোমবার ১২টা পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৫৯ লক্ষ ১৫ হাজার ভোটারের নাম। সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর মামলার শুনানিতে চিঠি দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পাল। এমনকি মুর্শিদাবাদ (Murshidabad) এবং মালদহে (Malda) সমস্ত বিবেচনাধীনের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে।

এই চিঠির উল্লেখ করে শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, মুর্শিদাবাদ ও মালদহে ৮ লক্ষ বিবেচনাধীনদের নাম জমা পড়েছিল। সেখানে সব কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে শুনানিতে ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু, এই ট্রাইব্যুনালের উপরেই ভরসা রেখেছে শীর্ষ আদালত। আদালতের তরফে আরও জানানো হয়েছে, বিবেচনাধীনদের নাগরিকত্ব বিচারের জন্য মাধ্যমিকের নথিও দেখতে পারবেন ট্রাইব্যুনালের আধিকারিকরাও।

আরও খবর : বেঁচে থাকতেই শ্রাদ্ধশান্তি! ১৯০০ জনকে খাওয়ালেন প্রৌঢ়

২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। তবে বিবেচনাধীনদের মধ্যে অতিরিক্ত তালিকায় কত নাম বাদ পড়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এর মাঝেই এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) হল এসআইআর শুনানি।

এদিকে শুনানিতে নন্দলাল বসুর নাতির নাম বাদের বিষয়টি তুলেছিলেন মেনকা গুরুস্বামী। অন্যদিকে আইনজীবী শ্যাম দিভান বলেছেন, ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারদের মধ্যে সামনে এসেছে ৪৪ লক্ষ মামলার তথ্য। সঙ্গে দাবি করা হয়েছে, এই সংখ্যার মধ্যে বাদ গিয়েছে ৪৫ শতাংশের নাম। এদিকে তালিকায় নাম উঠেছে ৫৫ শতাংশ। এছাড়া, ট্রাইব্যুনালে (Tribunal) আবেদনের জন্য যেভাবে লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ, সেই বিষয়টিকেও তুলে ধরেন আইজীবীরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D