Saturday, May 23, 2026
HomeScrollভোটের প্রচারে ভিন্ন বার্তা, বিজেপির প্রবীণ নেতার পায়ে প্রণাম তৃণমূল প্রার্থীর
Bankura

ভোটের প্রচারে ভিন্ন বার্তা, বিজেপির প্রবীণ নেতার পায়ে প্রণাম তৃণমূল প্রার্থীর

ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে

বাঁকুড়া: ভোটের উত্তাপে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখনই ভিন্ন ছবি ধরা পড়ল বাঁকুড়ার (Bankura) ওন্দায়। প্রচারে বেরিয়ে বিজেপির (BJP) এক প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূল (TMC) প্রার্থী সুব্রত দত্ত, যা ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সোমবার বিকেলে ওন্দা বিধানসভার কাদাগোট গ্রামে প্রচারে যান সুব্রত দত্ত। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের দরজায় পৌঁছে আশীর্বাদ চাইছিলেন তিনি। সেই সময়ই গ্রামের প্রবীণ বিজেপি নেতা সুদর্শন পাত্রের বাড়িতে যান তৃণমূল প্রার্থী। দীর্ঘদিনের বিজেপি কর্মী, ৮০-র দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত সুদর্শনবাবুর পা ছুঁয়ে প্রণাম করেন সুব্রত।

আরও পড়ুন: মঙ্গলেও কালবৈশাখীর দাপট, ঝড়-বৃষ্টিতে স্বস্তির ইঙ্গিত দক্ষিণবঙ্গে

এই দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে ঘটনার ব্যাখ্যায় তৃণমূল প্রার্থী বলেন, “ভোট প্রচারে মানুষের আশীর্বাদ চাইতেই বেরিয়েছি। উনি বয়স্ক মানুষ, তাই তাঁর কাছেও আশীর্বাদ চেয়েছি। বড়দের সম্মান করা বাংলার সংস্কৃতি।”

অন্যদিকে, বিজেপির প্রবীণ নেতা সুদর্শন পাত্র জানান, “ও আশীর্বাদ চাইতে এসেছিল, আমি আশীর্বাদ করেছি। তবে আমি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গেই আছি এবং আজও সেই রাজনীতিতেই সক্রিয়।”

ভোটের আবহে যেখানে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনা যায়, সেখানে এই ঘটনাকে অনেকেই ‘রাজনৈতিক সৌজন্য’-এর নজির হিসেবে দেখছেন। যদিও ভোটের ময়দানে এর প্রভাব কতটা পড়বে, তা সময়ই বলবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d