ওয়েবডেস্ক- আর হাতে মাত্র কয়েকটা দিন। তার পরেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) । ২৩ এপ্রিল (23 April) প্রথম দফা ও দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল (29 April) । দ্বিতীয় দফার মনোনয়ন (Nomination) প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার, ১৩ এপ্রিল।
আর মঙ্গলবার বিধানসভার ২৯৪ আসনে মোট প্রার্থীর সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission) । কমিশনের তথ্য অনুযায়ী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। এই ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গ, জঙ্গলমহল বাংলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে।
কমিশনের তথ্য অনুযায়ী, ২ হাজার ৯২৬ জন প্রার্থী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৩ এপ্রিল ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে মোট ১ হাজার ৪৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন- বাড়ি বসেই ভোটের সুযোগ, বাঁকুড়ায় আজ থেকে শুরু প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটগ্রহণ
প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মনোনয় জমা দেওয়ার শেষ দিন ছিল ৬ এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ এপ্রিল। শুক্রবারই প্রথম দফার প্রার্থীদের স্ক্রুটিনির কাজ শেষ হয়, এর পরেই প্রার্থীদের সংখ্যা জানাল কমিশন। গত ১৩ এপ্রিল দুপুর তিনটে পর্যন্ত দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এর পরেই দুই দফা মিলিয়ে প্রার্থীর সংখ্যা জানাল কমিশন।
গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা বিধি অনুযায়ী অফিসিয়াল গেজেটে প্রার্থীদের নাম জানাবেন রিটার্নিং অফিসার। প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত যাবতীয় তথ্য বন্ধ খামে রিটার্নিং অফিসার নিজের কাছে রাখবেন। প্রার্থীদের হলফনামা, তাঁদের সম্পদ ইত্যাদি ECINet অ্যাপে ‘নো ইওর ক্যানডিডেট’ ট্যাবে ক্লিক করলে সম্পূর্ণ জানা যাবে।







