HomeScrollবাড়ি বসেই ভোটের সুযোগ, বাঁকুড়ায় আজ থেকে শুরু প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের...
Bankura

বাড়ি বসেই ভোটের সুযোগ, বাঁকুড়ায় আজ থেকে শুরু প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটগ্রহণ

সকাল ৮টা থেকে ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করছেন

বাঁকুড়া: প্রথম দফার ভোটের আগেই জেলায় শুরু হয়ে গেল বাড়ি বসে ভোটদানের প্রক্রিয়া। আগামী ২৩ এপ্রিল বাঁকুড়ার (Bankura) ১২টি কেন্দ্রে ভোটগ্রহণের আগে, বুধবার সকাল থেকেই ৮৫ বছর বা তার বেশি বয়সি এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য এই বিশেষ উদ্যোগ চালু করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

জেলা প্রশাসন সূত্রে খবর, সকাল ৮টা থেকে ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করছেন। নির্দিষ্ট নিয়ম মেনে, গোপনীয়তা বজায় রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন: কালচিনিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, নির্দল হয়ে লড়াইয়ে নারায়ণ লামা

প্রবীণ ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ভোটারদের বুথে আসার কষ্ট কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এতে ভোটদানে অংশগ্রহণের হার আরও বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই ধরনের ভোটগ্রহণে নিরাপত্তা ও স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমেও নজরদারিতে রাখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News