Wednesday, June 10, 2026
HomeScrollটিকিট না পেলেও বড় পদ! নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ী
Ashok Lahiri

টিকিট না পেলেও বড় পদ! নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ী

গোবর্ধন দাস-কেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনে টিকিট পাননি। কিন্তু তার পরেই কেন্দ্রের তরফে বড়সড় দায়িত্ব পেতে চলেছেন বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ী (Ashok Lahiri)। জানা যাচ্ছে, তাঁকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান (vice-chairman of the NITI Aayog) হতে চলেছেন এই বিখ্যাত অর্থনীতিবিদ। এই পদে আগে ছিলেন সুমন বেরি। পদমর্যাদার দিক থেকে এই দায়িত্ব একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য বলেই মনে করা হয়।

নীতি আয়োগের শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর ডেপুটি হিসেবেই কাজ করবেন লাহিড়ী। গতবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হলেও, এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্তরে এই নিয়োগ। যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সরব বিরোধীরা, ফের ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

অর্থনীতিবিদ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে লাহিড়ীর (Ashok Lahiri)। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি বিশ্বব্যাঙ্ক ও আইএমএফের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন এবং পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য ছিলেন।

একইসঙ্গে বাংলার আর এক মুখ গোবর্ধন দাস (Gobardhan Das)-কেও নীতি আয়োগের সদস্য করা করা হয়েছে। পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে গতবার প্রার্থী হয়েও জয় পাননি তিনি। বর্তমানে ভোপালের আইআইএসসির ডিরেক্টর হিসেবে কর্মরত এই বিজ্ঞানী আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ছিলেন। তবে ভোটের আবহে দুই বাঙালিকে এইভাবে দায়িত্ব দেওয়াকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d