Wednesday, June 17, 2026
HomeScrollফের সুজিত বসুকে তলব ইডি'র!
Sujit Bose

ফের সুজিত বসুকে তলব ইডি’র!

রথীন ঘোষকেও একই দিনে তলব করেছে ইডি

ওয়েব ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Public employment corruption case) সম্প্রতি ইডি (ED) অফিস হাজিরা দিয়েছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু (Sujit Bose)। শুক্রবারই হাজিরা দিয়েছিলেন তিনি। তার পর আবার তাঁকে ৬ মে তলব করা হয়েছে বলে খবর। সেদিন তাঁকে অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ওইসব নথি খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, এই মামলায় দমকলমন্ত্রীকে একাধিকবার তলব করেছিল ইডি (ED)। কিন্তু, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে সময় চেয়েছিলেন। তার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্ট জানিয়েছিল, ১ মে ইডি দফতরে হাজিরা দিতে হবে ইডি অফিসে। তার পরেই গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। টানা ৯ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে ছিলেন সুজিত। সেখান থেকে তিনি বেরিয়ে বলেছিলেন, সাক্ষী হিসেবে এখানে এসেছিলাম। পরে আবার তলব করা হলে আসবেন বলে জানিয়েছিলেন। তার পর আগামী ৬ মে ফের বিধাননগরের তৃণমূল প্রার্থীকে ডেকে পাঠিয়েছে ইডি।

আরও খবর : গণনা নিয়ে তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, কী কী নির্দেশ সর্বোচ্চ আদালতের?

বলে রাখা দরকার, আগামী ৬ মে আর এক মন্ত্রী রথীন ঘোষকেও (Rathin Ghosh) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকেও পুর দুর্নীতি মামলায় তলব করা হয়েছে বলে খবর। মূলত, রাজ্যের এই মন্ত্রীকে আগেও তলব করেছিল ইডি। কিন্তু, ভোটের কারণে তিনি সময় চেয়েছিলেন।

এর আগে ২০২৩ সালে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তল্লাশি চালানো হয়েছিল তাঁর বাড়িতেও। এর পর ২০২৪ ও ২০২৫ সালে সুজিত বসুর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর এই মামলায় একই দিনে রাজ্যের দুই মন্ত্রী হাজিরা দিতে চলেছে ইডির (ED) দফতরে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO