Friday, May 15, 2026
HomeScrollকবে আসছে ‘ধুরন্ধর ৩’? বছরের শেষে বড় চমকের ইঙ্গিত প্রযোজকের
Dhurandhar 3

কবে আসছে ‘ধুরন্ধর ৩’? বছরের শেষে বড় চমকের ইঙ্গিত প্রযোজকের

বিপুল সাফল্যের পর এখন বলিউডে জোর জল্পনা

ওয়েব ডেস্ক: বক্স অফিসে (Box Office) একের পর এক নজির গড়ে কার্যত নতুন ইতিহাস তৈরি করেছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর’ (Dhurandhar 3) ফ্র্যাঞ্চাইজি। আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এই অ্যাকশন-ড্রামা সিরিজের প্রথম দুই পর্বের বিপুল সাফল্যের পর এখন বলিউডে (Bollywood) জোর জল্পনা,  তবে কি খুব শিগগিরই ঘোষণা হতে চলেছে ‘ধুরন্ধর ৩’?

সম্প্রতি ছবির অন্যতম প্রযোজক জ্যোতি দেশপান্ডে এক সাক্ষাৎকারে সেই জল্পনাতেই আরও ইন্ধন জুগিয়েছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। বছরের শেষের দিকে দর্শকদের জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।” যদিও সরাসরি তৃতীয় পর্বের কথা তিনি বলেননি, তবে তাঁর এই রহস্যময় মন্তব্য ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি, নতুন রিলিজ ডেট কবে?

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু ভারত থেকেই ছবির আয় ছিল ১০০০ কোটিরও বেশি। সেই সাফল্যের ধারা বজায় রেখে ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পায় ‘ধুরন্ধর পার্ট ২’, যা বিশ্বজুড়ে ১৭৮৮ কোটি টাকার বিশাল ব্যবসা করে কার্যত বক্স অফিস কাঁপিয়ে দেয়।

রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অ্যাকশন, আবেগ এবং রাজনৈতিক থ্রিলারের মিশেলে তৈরি এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এদিকে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ‘ধুরন্ধর’-এর দাপট অব্যাহত। প্রথম পর্ব নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল। এবার দর্শকদের অপেক্ষা ‘ধুরন্ধর পার্ট ২’-এর ডিজিটাল রিলিজ ঘিরে। সূত্রের খবর, মে মাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ছবিটি। যদিও এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি।
সব মিলিয়ে এখন অনুরাগীদের নজর বছরের শেষের সেই ‘বড় সারপ্রাইজ’-এর দিকে। সেটাই কি তবে ‘ধুরন্ধর ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণা? উত্তর সময়ই দেবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto