Monday, June 29, 2026
HomeScrollসারা টেলরকে পুরুষ দলের কোচ হিসেবে নিয়োগ করল ইংল্যান্ড
Sarah Taylor

সারা টেলরকে পুরুষ দলের কোচ হিসেবে নিয়োগ করল ইংল্যান্ড

তবে সারা টেলর পুরুষ ক্রিকেট দলের লম্বা চুক্তি পাননি

ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটে ইতিহাস তৈরি হল। এবার ইংল্যান্ডের (England) পুরুষ ক্রিকেট দলের কোন হলেন এক মহিলা। তিনি হলেন প্রাক্তন মহিলা উইকেটকিপার সারা টেলর (Sarah Taylor)। এবার তাঁর উপরেই ভরসা দেখাল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ECB)। জানা যাচ্ছে, তাঁকে পুরুষ টেস্ট দলের ফিল্ডিং কোচ করা হয়েছে।

ইংল্যান্ডের মহিলা দলের প্রাক্তন এই ক্রিকেটার লম্বা চুক্তি পাননি। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার পুরুষ দলের কোচ হিসেবে কাজ করতে চলেছেন। এছাড়া তিনি আগে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের সঙ্গেও কোচিং (Coaching) নিয়ে কাজ করেছেন।

আরও খবর : কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

পুরুষ দলের কোচ হওয়ার আগে অ্যান্ড্রু ফ্লিনটফের অধীনে ইংল্যান্ড লায়ন্সে কোচিং করিয়েছেন সারা। এছাড়া কাজ করেছেন সাসেক্সের পুরুষ দল এবং দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে। এ নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি (Rob Key) বলেছেন, “আমার মনে হয়, তিনি তার কাজে এই মুহূর্তে অন্যতম সেরা। তিনি অসাধারণ কাজ করেছেন। অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে অনেক কাজ করেছেন। তাঁরা তার ভূয়সী প্রশংসা করেছে।”

ক্রিকেট ক্যারিয়ারের কথা বলতে গেলে, এই ইংলিশ তারকাকে অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে গণ্য করা হয়। তিনি জাতীয় দলের হয়ে ১০টি টেস্ট, ১২৬টি ওডিআই এবং ৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৯ টি২০ বিশ্বকাপ ও ২০১৭ সালের মহিলা বিশ্বকাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO