Friday, May 15, 2026
HomeScrollপঞ্চায়েত দফতরে কত ভ্যাকান্সি? নিয়োগ হবে কবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
Dilip Ghosh

পঞ্চায়েত দফতরে কত ভ্যাকান্সি? নিয়োগ হবে কবে? জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

কর্মচারি নেই,চাকরির নিয়োগের জন্য শর্ট লিস্ট দিলেন পঞ্চায়েত মন্ত্রী

কলকাতা: শুরু হচ্ছে মেগা নিয়োগ উৎসব। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার ও প্রচারে আগেই বলেছিল যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। এবার ক্ষমতায় আসার পরই তারই বড় আশ্বাস দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জনসংযোগে বেরিয়ে তিনি বললেন, পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ (WB Goverment Panchayat Recruit)করা হবে। দিলীপ ঘোষ বলেন, “কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। পঞ্চায়েত (Panchayet) ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত সমাধানের উপর জোরও দেন।

আজ প্রাতঃভ্রমণে সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী। জনসংযোগে বেরিয়ে তিনি বললেন, কর্মচারি নেই,চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারি নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। এক-একজন চারটে পঞ্চায়েত দেখেন। কাজ দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়। সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত। তিনি জানান, পর্যাপ্ত কর্মীর অভাবে জনহিতকর কাজগুলো থমকে রয়েছে, যার ফলে প্রান্তিক স্তরে পরিষেবা পৌঁছাতে দেরি হচ্ছে।বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘শুরু হয়েছে, শপথগ্রহণ হয়েছে খালি, ঢোকা হয়েছে খালি, চার্জ যতক্ষক্ষণ না আমাদের হাতে আসছে, আমরা কাজ শুরু করতে পারব না, দফতর ভাগ হবে সব, আরও অনেক মন্ত্রী শপথ নেবেন, দুই, চার দিন লাগবে সময়।’

আরও পড়ুন: মন্ত্রিসভা ঠিক করতে ঝটিকা সফরে দিল্লিতে শমীক ভট্টাচার্য

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto