পূর্ব বর্ধমান: ফের রাজনৈতিক অশান্তির ঘটনায় উত্তপ্ত মেমারি (Memari)। বিজেপির (BJP) অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর মেমারির ১০ নম্বর ওয়ার্ডের চাকতি পাড়ায় বিজেপির একটি বৈঠক চলাকালীন কিছু তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বিজেপি কর্মীদের বলে অভিযোগ।
অন্যদিকে তৃণমূলের ২ টি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় আহত হন ৪ বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ির টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ বিজেপির
বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কিতীরাই এই তাণ্ডব চালিয়েছে। বিজেপি ক্ষমতায় আসতেই তারা রাতারাতি রং পাল্টে অতি-বিজেপি হয়েছে বলে দাবি স্থানীয় পদ্ম কর্মীদের। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেমারী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে চলে না যায়, তার জন্য এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল চালানো হয়। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
এদিকে এই ঘটনার পরই মেমারির বিজেপির বিধায়ক মানব গুহ (Manab Guha) সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করে বলেন, ‘মেমারিতে গান্ধীগিরি শেষ, আজ থেকে যোগী গিরি শুরু!’ ঠিক কি ইঙ্গিত দিতে চাইলেন বিধায়ক? সময়ের সাথে তা স্পষ্ট হবে। তবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মেমারি থানার পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে।

দেখুন আরও খবর:







