Thursday, June 4, 2026
HomeScrollবিশ্বকাপের আগে পুরস্কার পেলেন লিওনেল মেসি
Lionel Messi

বিশ্বকাপের আগে পুরস্কার পেলেন লিওনেল মেসি

প্রথম কোনও ফুটবলার এমন সম্মান পেলেন মেসি

ওয়েব ডেস্ক : আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। যার কারণে উন্মাদনা বাড়ছে। আর বিশ্বকাপের আগে নতুন সম্মান পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার কিংবদন্তী তারকাকে স্পেনের ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’-এর (Princess of Asturias Award for Sports 2026) বিজয়ী হিসাবে নির্বাচিত করা হল। বলে রাখা দরকার প্রথম কোনও ফুটবলার এমন সম্মান পেলেন।

মূলত শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ সম্মান দেওয়া হয়। তবে এবার এই সম্মানের জন্য মেসিকে বেছে নেওয়া হয়েছে। অনন্য কৃতিত্বের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজের জন্য এমন সম্মান দেওয়া হল আর্জেন্তিনার তারকা ফুটবলারকে। এই সম্মান পেয়ে মেসি (Lionel Messi) জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি গর্বিত, ফুটবলের পাশাপাশি মাঠের বাইরেও কী করেছি, সেটারও মূল্যায়ন করা হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ।

আরও খবর : আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই বিরাট!

২০২২ সালে ফুটবল বিশ্বকাপ (Football world Cup) জিতেছে আর্জেন্তিনা। ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জেতার জন্য দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া একাধিক শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ফুটবলের সেরা পুরস্কার জিতেছেন তিনি। তা হল ৮টি ব্যালন ডি’অর জেতা।

বলে রাখা দরকার এর আগে রাফায়েল নাদাল, মাইকেল শুমাখার ও সেরেনা উইলিয়ামসের মত কিংবদন্তী ক্রিকেটাররা এই পুরস্কার পেয়েছেন। এবার এই বিশেষ পুরস্কারের জন্য বেছে নেওয়া হল মেসিকে। বিশ্বকাপের ঠিক আগে প্রিয় ফুটবলার এমন পুরস্কার পাওয়ায় খুশি ভক্তরাও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D