Friday, June 5, 2026
HomeScrollটি-২০ দলের অধিনায়কত্বে বড় বদল, দায়িত্ব পাচ্ছেন শ্রেয়স আইয়ার!
Shreyas Iyer

টি-২০ দলের অধিনায়কত্বে বড় বদল, দায়িত্ব পাচ্ছেন শ্রেয়স আইয়ার!

তাঁকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই!

ওয়েব ডেস্ক : ভারতীয় টি-২০ ক্রিকেট দলে বড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন জাতীয় দলের টি-২০ স্কোয়াডের বাইরে থাকার পর এবার ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer )! সূত্রের খবর, বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে তাঁকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)।

বৃহস্পতিবার বিসিসিআইয়ের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শনিবার নির্বাচক কমিটির বৈঠকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে। সেই বৈঠকেও উপস্থিত থাকবেন শ্রেয়স আইয়ার।

আরও খবর : বিশ্বকাপে কবে রয়েছে মেসির ম্যাচ? একনজরে দেখে নিন আর্জেন্টিনার সময়সূচি

২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শ্রেয়স (Shreyas Iyer )। এরপর জাতীয় দলের বাইরে থাকলেও আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে ফের নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। পাঞ্জাব কিংসের হয়ে ৪৯৮ রান করে দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বলে রাখা দরকার, ভারতের পরবর্তী টি-২০ সিরিজ আয়ারল্যান্ড সফরে। সেখানে দুটি টি-২০ ম্যাচ খেলার পর ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এদিকে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রধান নির্বাচক অজিত আগরকর, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটি সহ-অধিনায়ক হিসেবে তিলক বর্মার নামেও একমত হয়েছে।

উল্লেখ্য, সূর্যকুমার যাদবের Suryakumar Yadav) নেতৃত্বেই ভারত ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশ্বকাপে ৯ ম্যাচে ২৪২ রান করার পাশাপাশি আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র ২৭০ রান করেন তিনি। দলের হতাশাজনক পারফরম্যান্সের অন্যতম কারণ হিসেবেও তাঁর ফর্মকে দেখা হচ্ছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও উইকেটরক্ষক সাবা করিমের মতে, বর্তমান ফর্মের বিচারে সূর্যকুমার যাদবকে ভবিষ্যৎ পরিকল্পনায় নাও রাখতে পারে নির্বাচকরা। ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন নেতৃত্ব ও নতুন দল গঠনের পথে হাঁটতেই পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D