Thursday, June 11, 2026
HomeScrollএকদিনের নোটিসে প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লিতে তলব
Congress Meeting

একদিনের নোটিসে প্রদেশ কংগ্রেসের সভাপতিদের আচমকা দিল্লিতে তলব

নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক ডাকল হাত শিবির

নয়াদিল্লি: আগামীকাল দিল্লিতে প্রদেশ কংগ্রেসের সমস্ত সভাপতিদের বৈঠকে ডেকেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi) সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। দিল্লিতে ইন্দিরা ভবনে ওই বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। একদিনের নোটিসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ধরনের বৈঠক ডাকা রীতিমত নজিরবিহীন। কোন বিষয়ে আলোচনার জন্য এই জরুরি বৈঠক ডাকা হয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কংগ্রেসে যোগ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

বৈঠক প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। তবে নির্দিষ্ট ভাবে কোনও বিষয়ের কথা খোলসা করেননি তিনি। এমন একটি সময়ে এই বৈঠক ডাকা হয়েছে, যখন তৃণমূলের অন্দরে রাজনৈতিক ডামাডোল চলছে। বাংলায় তৃণমূল বিপন্ন। তৃণমূলের বিধায়ক-সাংসদরা একের পর এক বিদ্রোহী।কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন লোকসভার সাংসদ আলাদা ব্লক তৈরি করে নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারে। রাজ্যসভার সাংসদদের একাংশও দল ছাড়ছে, পদ ছাড়ছে। বিধানসভায় ঋতব্রতের হাত ধরে ৬৪ জন বিধায়ক আলাদা তৃণমূল গড়ার চেষ্টা করছে।যদি নিজেদের আসল তৃণমূল দাবি করে, তবে দলের প্রতীকও পেয়ে যেতে পারে।

আরও পড়ুন:মিশবে কংগ্রেস-তৃণমূল? বাড়ছে জল্পনা, তোলপাড় সর্বভারতীয় সংবাদমাধ্যম, কী হতে চলেছে? 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ থেকে ছিটকে গিয়েছে রাজ্য বিধানসভার পরিষদীয় দল এবং লোকসভার সংসদীয় দল। রাজ্যসভাতেও তৃণমূলের দু’জন সাংসদ পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতিতে মঙ্গলবার সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে মমতার। বুধবার দুপুরে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রায় দেড় ঘণ্টা দু’জনের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচনে বিপর্যয়ের পর কংগ্রেসকে আঁকড়ে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের দাবি, তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে ইতিমধ্যেই দুই দলের শীর্ষস্তরে আলোচনা হয়েছে। কংগ্রেসের তরফে নাকি মমতাকে সর্বভারতীয় স্তরে বড় পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অভিষেককেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো কোনও বড় পদের কথা ভাবা হয়েছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে দুদলের শীর্ষ নেতৃত্ব কোনও মুখ খোলেনি।
এরই মধ্যে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দিল্লিতে ইন্দিরা ভবনে বৈঠকে ডেকেছে কংগ্রেস। সাধারণত গুরুতর কোনও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা বা বড় কোনও সাংবিধানিক সিদ্ধান্তের আগে এই ধরনের বৈঠক কংগ্রেস ডাকে।স্বাভাবিকভাবেই এ হেন জরুরি বৈঠক কংগ্রেস ডাকায় প্রশ্ন উঠছে, তাহলে কি মমতাকে নিয়ে বৃহস্পতিবারই সিদ্ধান্ত নেবে কংগ্রেস।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d