Sunday, June 14, 2026
HomeScrollভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের বৈঠকে কারা কারা পৌঁছলেন?
Bhupender Yadav

ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের বৈঠকে কারা কারা পৌঁছলেন?

বিকেলের বৈঠকের পর সন্ধ্যায় বিদ্রোহী সাংসদরা আবার বৈঠক করতে পারেন

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) ফের বৈঠকে বসলেন ‘বিদ্রোহী’ সাংসদরা। এবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) বাংলোতেই এই বৈঠক হচ্ছে বলে খবর। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তার পরেই সোমবার তৃণমূলের (TMC) পৃথক ‘ব্লক’ হিসাবে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে লোকসভার (Loksabha) স্পিকার ওম বিড়লার কাছে চিটি দিতে পারেন বিদ্রোহী সাংসদরা।

রবিবার ভূপেন্দ্র যাদবের বাংলোতে এই বৈঠক শুরু হয়েছে বলে খবর। সেখানে উপস্থিত রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায়, অরূপ চক্রবর্তী-সহ বিদ্রোহী সাংসদেরা। সূত্রের খবর, সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবও এই বৈঠকে যোগ দিতে পারেন। জানা যাচ্ছে, বিকেলের বৈঠকের পর সন্ধ্যায় বিদ্রোহী সাংসদরা আবার বৈঠক করতে পারেন। অবশ্য তা হতে পারে নিজেদের মধ্যেই।

আরও খবর : সরকারি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য নেই পর্যাপ্ত ট্রেন, উত্তেজনা বিহারে

লোকসভায় বিদ্রোহ দেখিয়েছিলেন তৃণমূলের (TMC) বিদ্রোহী সাংসদরা। তার পর ভূপেন্দ্রের বাংলোতেই প্রথম বৈঠক হয়েছিল। সেখানে যেতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঘুরে গিয়েছেন ভূপেন্দ্রের বাড়ি থেকে। তার পর রবিবার বিজেপি সাংসদের বাংলোতে ফের একবার বৈঠক শুরু হয়েছে। এদিকে দিল্লি যাওয়ার আগে কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন, তিনি বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। সঙ্গে আরও ২২ জন সাংসদ রয়েছেন বলে জানিয়েছিলেন তিনি

উল্লেখ্য, গত সোমবার তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহের কথা প্রথমে প্রকাশ্যে এসেছিল। তার পর কাকলি জানিয়েছিলেন তাঁদের সঙ্গে ২০ জন সাংসদ রয়েছে। তবে এবার তিনি ২২ জন সাংসদের কথা উল্লেখ করেছেন। ফলে জল্পনা চলছে, আর কোন দু’জন বিদ্রোহী শিবিরে যোগ দিলেন? এদিকে সোমবার তৃণমূলের পৃথক ‘ব্লক’ হিসাবে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে কোন কোন বিদ্রোহীর স্বাক্ষর থাকে, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d