Tuesday, July 21, 2026
HomeScrollসরকারি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য নেই পর্যাপ্ত ট্রেন, উত্তেজনা বিহারে
Bihar

সরকারি চাকরির পরীক্ষা দিতে যাওয়ার জন্য নেই পর্যাপ্ত ট্রেন, উত্তেজনা বিহারে

এর ফলে ব্যহত হয় ট্রেন চলাচল

[h_news]

ওয়েব ডেস্ক : বিহার পুলিশের জন্য কনস্টেবল নিয়োগের পরীক্ষা (Constable recruitment exam for Bihar Police) চলছে। অনেকে এর জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু, অভিযোগ পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ট্রেনের (Train) ব্যবস্থা করেনি প্রশাসন। তা নিয়ে ক্ষোভ জানিয়ে বিহারের পাটলিপুত্র স্টেশনে (Patliputra station) ভাঙচুর চালিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। শনিবারের পর রবিবারও ভাঙচুরের ঘটনা ঘটে বলে খবর। পাল্টা পুলিশ (Police), জিআরপি এবং রেলরক্ষী বাহিনী (আরপিএফ) লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।

তবে রেল সূত্রে খবর, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পাটলিপুত্র স্টেশনে এই ট্রেন ঢোকার পর সেটিকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ফলে পাল্টা প্রশাসনের তরফে লাঠিচার্জ করা হয় বলে খবর।

আরও খবর : দিল্লি রওনা ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদরা, ‘২০ নয়, আমরা ২২ জন’! জল্পনা উসকে কাকলির দাবি

তবে চাকরিপ্রার্থীদের দাবি, প্রয়োজনের তুলনায় কম সংখ্যায় চালানো হয় এই বিশেষ ট্রেন (Special Train)। আর সেই ট্রেন ভিড়ে ঠাসা ছিল বলে অভিযোগ। যার করণে অনেক চাকরিপ্রার্থীরা ওই ট্রেনে উঠতে পারেননি। আর পরীক্ষাকেন্দ্রে যাওয়ার বিকল্প ব্যবস্থা না থাকার কারণে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু কোনও কিছু না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। তার পরেই পাটলিপুত্র স্টেশনে অনেকে ভাঙচুর চালান। যার ফলে ব্যহত হয় ট্রেন চলাচল।

বিহার পুলিশের আইজি জিতেন্দ্র রানা জানিয়েছেন, অনেক চাকরিপ্রার্থী ঝামেলা করেছেন। আর ট্রেন পরিষেবা ঠিক রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এমনকি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছিন তিনি। এদিকে বলে রাখা দরকার, বিহার পুলিশের কনস্টেবলের নিয়োগ পরীক্ষা রবিবার থেকে শুরু হয়েছে। যা চলবে বুধবার পর্যন্ত।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99