ওয়েব ডেস্ক : সকাল থেকে মুখ ভার কলকাতার (Kolkata) আকাশ। এদিকে বিহার থেকে বাংলার উপকূল পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে বৃষ্টি (Rain) হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
বুধবার থেকে বৃষ্টির (Rain) পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে (North Bengal) হলুদ ও কমলা সতর্তা জারি রয়েছে। শুক্রবার থেকে সেখানে ঝড়বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও খবর : বাজেটের অন্ধ বিরোধীতা নয়, বার্তা মমতার
সোমবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি থাকতে পারে। বেশকিছু জেলাতে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আপাতত বৃষ্টির (Rain) পরিমাণ কম রয়েছে। তবে বুধবার থেকে তা বাড়বে বলেই পূর্বাভাস।
উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলাতে কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ আরও বেশ কিছু জেলাতে হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে।
দেখুন অন্য খবর :







