ওয়েব ডেস্ক : সোমবার বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Budget 2026)। বাজেটে কী থাকবে? তা নিয়ে ইতিমধ্যে ,বিভিন্ন মহলে জোর চর্চা চলছে। কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে? শিল্পের আগমন হবে কি বাংলায়? তা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। আজ রাজ্যের সব মানুষের নজরে রয়েছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta) দিকে। সূত্রের খবর, এবার কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে। সরকারি কর্মী নিয়োগ নিয়েও কোনও ঘোষণা করা হতে পারে। বলে রাখা দরকার, বাজেটের কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। ফলে আজকের বাজেট নিয়ে বেশ কৌতুহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা পুরোপুরি ভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, সামনের দিনে আমাদের লক্ষ্য হবে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনৈতিক ভাবে তৈরি করা যায়, সেটাই দেখতে হবে।’ তিনি আরও জানান, রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে সেটা ব্যালেন্স করেই বাজেট হবে। পাশাপাশি রাজ্যের অর্থনীতিতে একটা দিশা দেখানোর কথা বলেছেন স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।
আরও খবর : বাজেটের অন্ধ বিরোধীতা নয়, বার্তা মমতার
রাজ্যের আগের সরকারের আয়ের বড় অংশ আসত আফগারি শুল্ক থেকে। তবে বিজেপি সরকারের বাজেটে (Budget) উল্টো ছবি তুলে ধরা হতে পারে। পর্যটনশিল্প নিয়েও গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করা হতে পারে। বিশেষ প্যাকেজও থাকতে পারে। অন্যদিকে আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বড় ঘোষণা করেছেন। বলেছেন, তিনি আবার টাটাকে এখানে ফিরিয়ে আনতে চান আমাদের শিল্প ও পুনর্গঠন দফতরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র, ৫ বারের বিধায়ক তাপস রায়। তিনি দাবি করেছিলেন, ইতিমধ্যে বহু প্রকল্প এসে গিয়েছে তাঁর কাছে
ফলে ডবল ইঞ্জিনের এই সরকারে কোন পথে এগোবে? আজ বাজেটে সাধারণ মানুষের জন্য কী থাকবে? তা নিয়ে প্রত্যাশা ক্রমশ বাড়ছে ওয়াকিবহালের মধ্যে।
দেখুন অন্য খবর :







