Saturday, July 11, 2026
HomeScrollউইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা
Shubman Gill

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)-এর পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ছবিকে কেন্দ্র করে ফের চর্চায় উঠে এসেছে শুভমন গিল ও সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজার ছলে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘শ্বশুর-শাশুড়ির সঙ্গে জামাই খেলা দেখছেন’, আবার কেউ দাবি করেছেন, দুই পরিবারের সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে। যদিও এই ধরনের জল্পনার কোনও সত্যতা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। শুভমন গিল বা তেন্ডুলকর পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও খবর : ভারতে শুরু হবে বিগ ব্যাশ! প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরেই বড় ঘোষণা

এরই মধ্যে উইম্বলডনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও শুভমন গিলের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। একটি ছবিতে তাঁকে টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে দেখা যায়। সেই ছবিও অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।

 

View this post on Instagram

 

A post shared by Wimbledon (@wimbledon)

ক্রিকেটে ফেরার আগে কয়েক দিনের বিরতিতে রয়েছেন শুভমন। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন তিনি। ১৪ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁর নেতৃত্বেই মাঠে নামবে ভারতীয় দল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto