Sunday, August 9, 2026
HomeScrollআমাকে হত্যা করা হলে তেহরানে নজিরবিহীন হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Donald Trump

আমাকে হত্যা করা হলে তেহরানে নজিরবিহীন হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের দিকে হাজার ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে (Middle East) নতুন করে উত্তেজনা বাড়ার আবহে ইরানকে (Iran) কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি দাবি করেছেন, যদি তাঁর ওপর কোনও হামলা হয় বা তাঁকে হত্যার চেষ্টা সফল হয়, তবে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযানের নির্দেশ আগেই দিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাজার ক্ষেপণাস্ত্র ইরানকে লক্ষ্য করে প্রস্তুত রয়েছে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) বলেন, বহু বছর ধরেই তিনি ইরানের ‘হিট লিস্টে’ রয়েছেন। যদিও বর্তমানে তাঁকে হত্যার নতুন কোনও ষড়যন্ত্রের নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাঁর কাছে নেই বলেও জানান তিনি। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তাঁর কথায়, যদি তাঁর কোনও ক্ষতি হয়, তবে ইরান এমন হামলার মুখে পড়বে, যার নজির আগে কখনও দেখা যায়নি।

আরও খবর : ভারতে শুরু হবে বিগ ব্যাশ! প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরেই বড় ঘোষণা

অন্যদিকে, ইজরায়েলের গোয়েন্দা সূত্রে ট্রাম্পকে (Donald Trump) ঘিরে নতুন ষড়যন্ত্রের আশঙ্কার খবর সামনে এলেও সেই দাবি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের ‘হিট লিস্টে’ তিনি বহুদিন ধরেই রয়েছেন, নতুন করে এ বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে আসেনি।

এদিকে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, ইরান আলোচনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছে। সেই প্রস্তাবে ওয়াশিংটনও সম্মত হয়েছে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, দুই দেশের মধ্যে গত মাসে হওয়া যুদ্ধবিরতি আর কার্যকর নেই।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor