Sunday, August 9, 2026
HomeScrollভারতে শুরু হবে বিগ ব্যাশ! প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরেই বড় ঘোষণা
BBL

ভারতে শুরু হবে বিগ ব্যাশ! প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরেই বড় ঘোষণা

ক্রীড়া সম্পর্ক আরও জোরদার করছে ভারত-অস্ট্রেলিয়া

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia) দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা নয়, ক্রিকেটের হাত ধরেই আরও ঘনিষ্ঠ হচ্ছে দুই দেশ। ২০২৬-২৭ মরসুমের বিগ ব্যাশ লিগ (BBL)-এর উদ্বোধনী ম্যাচ হবে ভারতের চেন্নাইয়ে (Chennai)। শুক্রবার অস্ট্রেলিয়া সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ডিসেম্বরে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স। অস্ট্রেলিয়ার (Australia) বাইরে এই প্রথম কোনও সরকারি বিগ ব্যাশ ম্যাচ আয়োজন করা হচ্ছে। বিসিসিআইয়ের অনুমোদনেই এই ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (BBL) প্রধান অ্যালিস্টেয়ার ডবসন বলেন, ভারতের প্রতিটি প্রান্তেই ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে চেন্নাইয়ে। তাই এই শহরকেই উদ্বোধনী ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে। তাঁর আশা, গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতিতে এক অনন্য পরিবেশ তৈরি হবে।

আরও খবর : ইংল্যান্ডের কাছে সিরিজ হার, ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনায় বিসিসিআই

এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ আয়োজিত হতে চলেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক শুধু কূটনীতিতে নয়, খেলাধুলার মাধ্যমেও আরও শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ভারতীয়দের কাছে শুধুই একটি স্টেডিয়াম নয়, দুই দেশের ক্রিকেট ইতিহাস ও আবেগের প্রতীক।

শুধু ক্রিকেট নয়, ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও বিস্তৃত সহযোগিতার পথেও হাঁটছে ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। সূত্রের খবর, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে ভারতের প্রস্তুতিতে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। ক্রীড়া পরিকাঠামো, স্পোর্টস সায়েন্স, প্রযুক্তি, বিনিয়োগ এবং যুব ক্রীড়াবিদদের জন্য যৌথ স্পোর্টস ফেস্টিভ্যাল আয়োজনেও দুই দেশ একসঙ্গে কাজ করবে।

মেলবোর্নে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াক এবং প্রাক্তন ক্রিকেটার লিসা স্থালেকরের সঙ্গেও।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor