Tuesday, July 14, 2026
HomeScrollজরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতেও টিকাকরণ, ১৪-১৫ বছরের কিশোরীদের বিনামূল্যে HPV ভ্যাকসিন দেবে...
HPV Vaccine

জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতেও টিকাকরণ, ১৪-১৫ বছরের কিশোরীদের বিনামূল্যে HPV ভ্যাকসিন দেবে রাজ্য

দুর্বার মহিলা সমন্বয় কমিটি-র কাছে ওই বয়সি কিশোরীদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দফতর

কলকাতা: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে রাজ্যজুড়ে চলা এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচির আওতায় এবার কলকাতার সোনাগাছির কিশোরীরাও। রাজ্য সরকারের উদ্যোগে ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের বিনামূল্যে HPV ভ্যাকসিন দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি-র কাছে ওই বয়সি কিশোরীদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর।

রবিবার সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি জানান, নির্ধারিত বয়সের কিশোরীদের তিন ডোজ HPV টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। দ্রুত তালিকা প্রস্তুত করে স্বাস্থ্য দপ্তরে পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে HPV টিকাকরণ শুরু করেছে। সেই কর্মসূচির পরিধি বাড়িয়ে এবার সোনাগাছির কিশোরীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত বয়সে HPV ভ্যাকসিন নেওয়া ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে।

 আরও পড়ুন: ‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বিশাখা লস্কর। তিনি রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত নির্ধারিত বয়সি কিশোরীদের তালিকা তৈরি করা হবে, যাতে টিকাকরণ কর্মসূচি দ্রুত শুরু করা যায়।

এছাড়াও সোনাগাছি এলাকায় নিরাপদ যৌনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে কন্ডোম ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেখান থেকে বিনামূল্যে কন্ডোম পাওয়া যাবে। অনুষ্ঠানে যৌনকর্মীদের সন্তানদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা এবং প্রবীণ যৌনকর্মীদের ভাতা প্রদানও করা হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto