Saturday, March 21, 2026
HomeBig newsবঙ্গভবনে তুলকালাম! দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বড় দল
SIR

বঙ্গভবনে তুলকালাম! দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বড় দল

ডিএসপি সহ মোট ২২ জনের একটি দল দিল্লি যাচ্ছে বলে সূত্রের খবর!

ওয়েব ডেস্ক : এসআইআর-এর ভুক্তভোগীদের নিরাপত্তার স্বার্থে দিল্লির বঙ্গভবনে (Banga Bhavan) যাচ্ছে রাজ্য পুলিশের (West Bengal Police) একটি বড় দল। এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রের খবর, এই দলের দায়িত্বে থাকবেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। সঙ্গে থাকবেন র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)–এর সদস্যরাও। সূত্রের খবর, ডিএসপি সহ মোট ২২ জনের একটি দল দিল্লি (Delhi) যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে দিল্লিতে পৌঁছে গিয়েছেন।

মূলত, পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করে আসছে তৃণমূল। এই প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ছ’বার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কোনও চিঠিরই উত্তর দেওয়া হয়নি কমিশনের তরফে।

আরও খবর : ফের ইঞ্জিন বিভ্রাট! অল্পের জন্য রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের নিয়ে দিল্লি গিয়েছেন মমতা। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বঙ্গভবনে। এদিন তাঁদেরকে নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে সোমবার সকালে বঙ্গভবনের সামনে তুলকালাম ঘটে। অভিযোগ, এদিন সকালে বঙ্গভবন চত্বরে ঘিরে ফেলে দিল্লি পুলিশ (Delhi Police)। এমনকি ভিতরেও ঢুকে তল্লাশি চালানো হয়। সেই খবর জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এ নিয়ে এদিন মমতাকে (Mamata Banerjee) গর্জে উঠতে দেখা যায়। তিনি বলেন, “দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না।” তিনি আরও বলেন, “আমাদের রাজ্যে অনেকে এসআইআরের কারণে মারা গিয়েছেন। তাঁদের পরিজনদের নিয়ে আমরা এসেছি। কিছু মানুষ আছেন, যাঁরা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। তাঁরাও এসেছেন।” সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি বাড়ির পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তাই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।” পরে দিল্লি পুলিশের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা সংযত হোন। বাংলার মানুষকে এভাবে হেনস্থা, নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন। অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। আমাদের গায়ের জোর দেখাবেন না।”

এমন পরিস্থিতিতে আর অপেক্ষা না করে এসআইআর-এ (SIR) ক্ষতিগ্রস্ত’ পরিবারগুলির নিরাপত্তা নিয়ে সক্রিয় হল বাংলার সরকার। ডিএসপি-সহ মোট ২২ জনের একটি দল রাজধানীতে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked