Saturday, June 20, 2026
HomeScrollবিচারাধীন তালিকায় কত নাম বাদ? জানিয়ে দিলেন মমতা, দেখুন বড় খবর
Mamata Banerjee

বিচারাধীন তালিকায় কত নাম বাদ? জানিয়ে দিলেন মমতা, দেখুন বড় খবর

নির্বাচন কমিশনকে ‘বিজেপির তোতাপাখি’ বলে নিশানা তৃণমূল সুপ্রিমোর

কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশের দিন সাংবাদিক সম্মেলনে যেভাবে বিজেপি (BJP) ও কমিশনকে (Election Commission) একযোগে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী, ইস্তেহার ঘোষণার দিনেও একইভাবে তাদের কটাক্ষের সুরে বিঁধলেন তিনি। এদিন ফের একবার এসআইআর (SIR) নিয়ে প্রথন তুলে নির্বাচন কমিশনকে ‘বিজেপির তোতাপাখি’ বলেও নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি রাজ্যে বিপুল পরিমাণ ভোটারদের নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে রাজ্যে এসআইআর হওয়া এবং তাতে লক্ষ লক্ষ নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকা প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার মমতা বলেন, “শুনেছি, ৬০ লক্ষের মধ্যে ২২ লক্ষ নিষ্পত্তি করা হয়েছে। তার মধ্যে ১০ লক্ষ বাদ গিয়েছে। শুনেছি। বেশির ভাগ বাদ গিয়েছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর থেকে।” তিনি আরও বলেন, “একটা সম্প্রদায়কে টার্গেট করে। হিন্দু, রাজবংশী, মতুয়াদের অনেকের নাম বাদ।”

আরও পড়ুন: রাজ্যে এবার ‘দুয়ারে চিকিৎসা’! নির্বাচনী ইস্তেহারে বিরাট ঘোষণা মমতার

এদিন মমতা আরও বলেন, “ডিলিমিটেশন, এনআরসি, জনগণনার নামে মানুষের নাম বাদ দেওয়া ওদের পরিকল্পনা। দেশ ধ্বংসের মুখে করেছে। বিভাজনের রাজনীতি। আইন-শৃঙ্খলা নেই। মোদি সরকারের আমলে যা কথা দিয়েছিলেন, একটি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এলআইসি, রেল, এয়ার ইন্ডিয়া— সব বিদেশি এবং পরিচিত কয়েক জন, যারা টাকা মেরেছে, পালিয়ে গিয়েছে, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। নিজের প্রচার ছাড়া।” তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও এদিন তোপ দাগেন। মমতা বলেন, “এই সরকারে ২ জন কাজ করেন, এক মোদীজি আর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী। দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত, দেশবিভাজনের চক্রান্ত— ভারতকে দখল করেছে গায়ের জোরে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto