Sunday, February 1, 2026
Homeবিনোদনমেডিকেল ছাত্র-ছাত্রীদের জীবনের টানাপোড়েন নিয়ে ছবি 'প্রত্যাবর্তন'; অভিনয় করেছেন কারা!
Pratyabartan

মেডিকেল ছাত্র-ছাত্রীদের জীবনের টানাপোড়েন নিয়ে ছবি ‘প্রত্যাবর্তন’; অভিনয় করেছেন কারা!

চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে ছ'জন মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনকে কেন্দ্র করে

কলকাতা: শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের অইনক্স প্রেক্ষাগৃহে (Inox)অনুষ্ঠিত হল বাংলা চলচ্চিত্র ‘প্রত্যাবর্তন’ (The Homecoming)- এর প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট অতিথিরা। ছবিটি পরিচালনা করেছেন ড. শুদ্ধসত্ব চট্টোপাধ্যায়(Doctor Sudhyasatya Chattopadhya) এবং প্রযোজনা করেছেন পাঞ্চালি চট্টোপাধ্যায়।
এই চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে ছ’জন মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনকে(Reunion of Medical students) কেন্দ্র করে, যেখানে তাদের অতীত স্মৃতি, বর্তমান জীবনের টানাপোড়েন ও অপ্রত্যাশিত কিছু ঘটনার মাধ্যমে মানবিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। প্রিমিয়ার শো শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নির্মাতারা তাঁদের অভিজ্ঞতা ও ছবির ভাবনা তুলে ধরেন।

আরও পড়ুন: বড়পর্দায় অঞ্জন-রূপা জুটি

প্রায় ১০০ জন ডাক্তার এবং চারজন মেডিকেল ছাত্র প্রতি রবিবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিন মাস ধরে একত্রিত হয়েছেন। তারা কোন কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিল না বা ওয়ার্ড ম্যানেজ করতে যাচ্ছিল না কিন্তু ক্যামেরার মুখোমুখি হতে যাচ্ছিল। একটি দৃশ্যে দেখা যাচ্ছে কলকাতার ছাত্ররামেডিকেল কলেজ ও হাসপাতালে ফুটবল খেলা। এটি একটি ১৩০ মিনিটের চলচ্চিত্র। ফিল্মটির একটি দৃশ্যে একটি ফ্যাশন শো দেখায় যা একটি ফ্রেশারদের স্বাগত জানানোর অংশ ছিল৷

চিত্রনাট অনুযায়ী সঞ্জয়, ঈপ্সিতা অবিনাশ সবাই মেডিকেল কলেজের প্রাক্তনী। এখন সবাই মাঝবয়সী। মেডিকেল কলেজের পুনর্মিলন অনুষ্ঠান নিয়ে কলেজে মিটিং। সেই মিটিংয়ে ওতপ্রতভাবে জড়িত রণদীপ; মেডিকেল কলেজের এককালের ছাত্রনেতা। বর্তমানে স্বাস্থ্য ভবনের কর্তা। পরদিন বিকেলে মেডিকেল কলেজের ইউনিয়ন মিটিং।
ছবির গল্প ১১৯ বছরের প্রাচীন মেডিকেল কলেজকে কেন্দ্র করে।
মেডিকেল শিক্ষার্থীদের জীবন থেকে শুরু করে ডাক্তার হওয়ার পরবর্তী ব্যক্তিগত জীবনের নানা অজানা টানা পড়েন ও ঘাত- প্রতিঘাত এই ছবিতে ফুটে উঠেছে। ছবির কনসেপ্ট তৈরি করেছেন ডক্টর অভীক ঘোষ এবং কাহিনী লিখেছেন ডক্টর চিন্ময় নাথ। ডক্টর শুদ্ধসত্ত চ্যাটার্জি পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন মেডিকেল কলেজের প্রায় ৫০টি ভিন্ন ভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়াও কলকাতার বড় বড় হাসপাতালগুলোর বিভিন্ন বিভাগের স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন এ ছবিতে।
ছবিটি ইতি মধ্যে পাঁচটি চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে।

 

 

 

Read More

Latest News