Monday, August 17, 2026
HomeScrollরাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, চোখে জল শচীনের আশাকে ঘিরে জনসমুদ্র মুম্বইয়ে
Asha Bhosle

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, চোখে জল শচীনের আশাকে ঘিরে জনসমুদ্র মুম্বইয়ে

সকাল থেকেই মুম্বইয়ের লোয়ারে জনস্রোত

ওয়েব ডেস্ক: সুর থেমেছে, কিন্তু আবেগ থামেনি। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে (Asha Bhosle) শেষ বিদায় জানাতে সোমবার সকাল থেকেই মুম্বইয়ের (Mumbai) লোয়ার পারেলে নেমেছিল জনস্রোত। জাতীয় পতাকায় মোড়া কফিনে শায়িত ‘আশা তাই’-কে শ্রদ্ধা জানাতে হাজির হন সঙ্গীত, সিনেমা, ক্রীড়া ও রাজনৈতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।

সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাসা গ্র্যান্ডের বাসভবনে রাখা হয়েছিল তাঁর দেহ। সেখানেই একে একে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, শচীন তেন্ডুলকর, এ আর রহমান, জ্যাকি শ্রফ, তাব্বু, রীতেশ দেশমুখ, রাকেশ রোশন, অনুরাধা পাড়ওয়াল, আশুতোষ গোয়ারিকর-সহ অনেকে। প্রিয় শিল্পীকে শেষবার দেখে আবেগ সামলাতে পারেননি শচীন। স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে চোখ ভিজে ওঠে তাঁর।

আরও পড়ুন: শেষ যাত্রায় সুরের আবহ, জাতীয় পতাকায় মোড়া আশার দেহ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গায়িকাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। একুশ তোপের স্যালুটের সময় আবেগঘন পরিবেশে ভেঙে পড়েন পরিবারের সদস্যরাও। কন্যা জায়ান চোখের জল ধরে রাখতে পারেননি সেই মুহূর্তে।

দুপুর গড়াতেই কাসা গ্র্যান্ড থেকে শবযাত্রা রওনা দেয় শিবাজি পার্কের উদ্দেশে। বিকেল চারটেয় সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। ইতিমধ্যেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বলিউড ও সঙ্গীত জগতের আরও বহু তারকা।

প্রসঙ্গত, শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। তাঁর শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগী মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর আরোগ্য কামনা করেছিলেন। তবে রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক যুগের অবসান। তবু তাঁর গাওয়া সুরেই বেঁচে থাকবেন আশা ভোঁসলে এমনটাই বলছেন ভক্তরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor