HomeScrollনতুন ইনিংস শুরু পার্ণোর, কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?
Parno Mittra In Cannes

নতুন ইনিংস শুরু পার্ণোর, কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?

CANNES সফরে পার্ণো মিত্র, দেখুন ছবি

কলকাতা: কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেক বছরই বাংলা থেকে কোনও না কোনও চমক অপেক্ষা করে থাকে। ব্যতিক্রম নয় এই বছরও। ছাব্বিশের কান চলচ্চিত্র উৎসবে দেখা গেল পার্নো মিত্রকেও। নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে—প্রযোজনা জগতে পা রাখলেন পার্ণো। আসন্ন তথ্যচিত্র স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফ-এ কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।এই ছবিটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী (Sreemoyee Chakraborty)। খুব শীঘ্রই আন্তর্জাতিক মঞ্চ কানস ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত হতে চলেছে এই সিনেমা, যা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় গর্বের বিষয়।‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’-এর গল্প আবর্তিত হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের দুই নারী—অঙ্কিতা ও বিনুকে ঘিরে। মহুয়া তৈরি ও বিক্রি করেই তাঁদের সংসার চলে। কিন্তু এই গল্প শুধু জীবিকার নয়, পরিচয়েরও। সেই সংগ্রামকেই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

পার্ণো তাঁর নতুন তথ্যচিত্র ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’-এর মাধ্যমে প্রযোজনার দুনিয়ায় পা রেখেছেন তিনি। ইতিমধ্যেই পার্নো পৌঁছে গিয়েছেন কান-এ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। কালো কোট-প্যান্ট ও গোলাপি রঙের টপ পরে তাঁকে দেখা গেল সি-বিচের সামনে। সোমবার অবশ্য পার্নো পরেছিলেন পিচ রঙের লং গাউন ও সঙ্গে প্রিন্টেড ওড়না। চোখে সানগ্লাস ও হাতে ওয়াইন গ্লাস। পার্নোর কেরিয়ারে কান-এ প্রবেশ অবশ্যই নতুন দিক যে খুলে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:টলিউডে ‘পরিবর্তন’, নন্দন থেকে বড় বার্তা দিলেন রূপা-রুদ্রনীল

[youtube-feed feed=1]
Read More

Latest News