Saturday, April 4, 2026
HomeScrollরাহুলের মৃত্যুতে এবার FIR করতে চলেছে আর্টিস্ট ফোরাম
Rahul Arunodoy Banerjee

রাহুলের মৃত্যুতে এবার FIR করতে চলেছে আর্টিস্ট ফোরাম

প্রযোজনা সংস্থার উত্তর সন্তোষজনক নয়: প্রসেনজিৎ

কলকাতা: রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যুতে হতবাক টলিউড! আউটডোর শুটিংয়ে গিয়ে রাহুলের মৃত্যুতে একের পর এক প্রশ্ন আসছে সামনে! উঠছে বয়ানে অসঙ্গতি! সম্প্রতি আর্টিস্ট ফোরামের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন রাহুল জায়া অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সেই অভিযোগের ভিত্তিতে আরেকটি অভিযোগ দায়ের হবে আর্টিস্ট ফোরামের তরফে। সেইমত শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করবে আর্টিস্ট ফোরামের সদস্যরা। শুক্রবার রাতে জরুরী বৈঠকে এমনই জানালেন আর্টিস্ট ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মাত্র পনেরো মিনিটে নোটিসে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে প্রেস কনফারেন্স ডাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়।প্রসেনজিৎ বলেন, “আমরা চিঠি পাঠিয়েছিলাম ১ এপ্রিল। আমরা আশা করেছিলাম, একটা মোটামুটি উত্তর পাব, যেটা খানিকটা সন্তোষজনক হবে। আমরা কোনও সন্তোষজনক উত্তর পাইনি। কাল আমরা এফআইআর করব।” প্রসেনজিতের বক্তব্য, যিনি চলে গিয়েছেন, তাঁকে তো ফেরানো সম্ভব নয়। তবে এই মৃত্যু নিয়ে অনেকের হাজারও প্রশ্ন রয়েছে। কিন্তু এই অভিযোগ জানাতে এতটা দেরি কেন?

আরও পড়ুন: এবার টলিপাড়ায় উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন তিনেক বাদে অবশেষে বুধবার মুখ খুলেছে প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানের অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। সূত্রের খবর, আগামী ৪ তারিখ, শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor